তৃণমূল উপপ্রধানের মৃত্যুতে রণক্ষেত্র রামপুরহাট, ১০ জনের মৃতদেহ উদ্ধার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বীরভূমের রামপুরহাটের তৃণমূল উপপ্রধানের মৃত্যুতে রণক্ষেত্র রামপুরহাট। বগটুই গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ১০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। জানাচ্ছে দমকল বাহিনী।

আরও পড়ুনঃ Fuel Price Hike: বেলাগাম জ্বালানির দাম বৃদ্ধি, সংসদে সরব বিরোধীরা, সংসদে সরব বিরোধীরা

উল্লেখ্য, সোমবার জাতীয় সড়কের ধারের দোকানে চা খাওয়ার সময়, উপপ্রধানকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। সেখানেই মৃত্যু হয় তৃণমূল উপপ্রধানের। একজনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে গোটা এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ মোটর সাইকেলে চেপে চার-পাঁচ জন বকটুই গ্রামে চড়াও হয়। গোটা গ্রাম জুড়ে ভাঙচুর চালায় তারা। কমপক্ষে ১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। তাতে পুড়েই সাত থেকে ১০ জনের মৃত্যু হয়। সারা রাত ধরে দুষ্কৃতীদের দল রাতভর তাণ্ডব চালায় বলেও অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, তৃণমূল উপপ্রধানকে খুনের প্রতিশোধ নিতেই এই ঘটনা ঘটানো হয়েছে। প্রশাসনের কাছে এ নিয়ে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন গ্রামবাসীরা।

গতকালের ঘটনার পর এলাকায় উপস্থিত হয়েছে বিরাট পুলিশ বাহিনী। দুই ঘটনার মধ্যে কোনও সংযোগ রয়েছে কি না, সে ব্যাপারে এখনই কিছু বলতে পারছেন না পুলিশ। ওই এলাকায় আগুন ধরানো হয়েছে, নাকি গ্যাস  সিলিন্ডার বা স্টোভ ফেটে আগুন ধরেছে, তা নিয়েও ধোঁয়াশা কাটছে না। পুলিশ সুপারের বক্তব্য,  উপপ্রধান খুনের সঙ্গে বাড়িতে আগুন দেওয়ার ঘটনার কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তৃণমূল উপপ্রধানের মৃত্যুতে রণক্ষেত্র রামপুরহাট, ৬ জনের মৃত্যু হয়েছে দাবী অনুব্রতর 

তৃণমূল উপপ্রধানের মৃত্যুতে রণক্ষেত্র রামপুরহাট, ৬ জনের মৃত্যু হয়েছে দাবী অনুব্রতর 
তৃণমূল উপপ্রধানের মৃত্যুতে রণক্ষেত্র রামপুরহাট, ৬ জনের মৃত্যু হয়েছে দাবী অনুব্রতর

তবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি, টিভি সেটে বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটে থাকতে পারে। একই সঙ্গে অন্য কোনও কারণও থাকতে পারে বলে তাঁর অভিমত।  ১০ জন নয়, তাঁর কাছে ছ’জনের মৃত্যুর খবর রয়েছে বলেও দাবি করেন অনুব্রত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত