Fuel Price Hike: বেলাগাম জ্বালানির দাম বৃদ্ধি, সংসদে সরব বিরোধীরা, সংসদে সরব বিরোধীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রায় তিন মাস পর ফের বাড়ল জ্বালানি তেলের দাম। শহর কলকাতায় পেট্রলের দাম ৮৪ পয়সা বেড়ে লিটার পিছু দাম হয়েছে  ১০৫.৫১ টাকা। অন্য দিকে লিটার পিছু ডিজেলের দাম ৮৩ পয়সা বেড়ে হচ্ছে ৯০.৬২ টাকা। মঙ্গলবার থেকে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৫০টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৬ টাকায়। বেলাগাম জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে এবার সংসদে সরব হলেন বিরোধীরা।

আরও পড়ুনঃ Uttarakhand: পরাজিত হয়েও মুখ্যমন্ত্রী, এটাই পুষ্করের প্রাপ্তি

জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে লোকসভায় আলোচনা চেয়ে মুলতুবী প্রস্তাব দিল কংগ্রেস। রাজ্যসভায় আলোচনা চেয়ে রাজ্যসভায় মুলতুবী প্রস্তাব দিয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন। মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। তাঁদের বক্তব্য কেন সরকার এভাবে দাম বৃদ্ধি করল তার আগে জবাব দিক।

পাঁচ রাজ্যের ফলাফল প্রকাশের পর থেকেই অবশ্য জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা করছিলেন বিরোধীরা। এমনকি এবিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক ১১ দিনের মাথায় বাড়ানো হল পেট্রোল-ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য।

বেলাগাম জ্বালানির দাম বৃদ্ধি, মুলতবী প্রস্তাব কংগ্রেস, তৃণমূলের 

বেলাগাম জ্বালানির দাম বৃদ্ধি, মুলতবী প্রস্তাব কংগ্রেস, তৃণমূলের 
বেলাগাম জ্বালানির দাম বৃদ্ধি, মুলতবী প্রস্তাব কংগ্রেস, তৃণমূলের 

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চালানোর পর থেকেই বিশ্ব বাজারে তেলের দাম ১৩৯ ডলারে ঠেলে তুলেছিল। আকাশছোঁয়া অশোধিত তেল দাম নিয়ে উদ্বেগে ছিল ভারত। যদিও সরকারের তরফে আশ্বস্ত করা হয়েছিল, দাম সেভাবে বাড়বে না। কিন্তু সরকারের ওপর যে চাপ থাকবে তা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ইস্যুতে বিরোধীরা সরকারের দিকে কী প্রশ্ন তোলেন এবং সরকারের পক্ষ থেকে কী উত্তর দেওয়া হয়? সেদিকে নজর থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত