ত্রিপুরায় সাংবাদিক বৈঠক করে সরাসরি বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আক্রমণ পুলিশকে দলদাস বানিয়ে রেখেছে বিজেপি।
দিল্লিতে ধর্নামঞ্চে উপস্থিত হবেন মমতা! দিল্লির নর্থ ব্লকের ধর্নামঞ্চে উপস্থিত সাংসদদের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো।
তৃণমূল সূত্রে খবর, পশ্চিম আগরতলা থানার উদ্দেশ্যে অভিষেক রওনা দিয়েছেন। কিন্তু পশ্চিম আগরতলার অফিসে ঢুকতে বাধা দেওয়া হল তৃণমূল নেতা ব্রাত্য বসু এবং কুণাল ঘোষকে।
তৃণমূলের তরফে জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেও সময় দেননি তিনি। অভিযোগ নেওয়ার সময় নেই অমিত শাহের, তাই নর্থ ব্লকের সামনেই ধর্না শুরু তৃণমূলের।