অভিযোগ নেওয়ার সময় নেই! অমিতের অফিসের সামনে ধর্নায় তৃণমূল

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ত্রিপুরার ঘটনা নিয়ে অভিযোগ জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে উপস্থিত হন তৃণমূল সাংসদরা। তৃণমূলের তরফে জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেও সময় দেননি তিনি। অভিযোগ নেওয়ার সময় নেই অমিত শাহের, তাই নর্থ ব্লকের সামনেই ধর্না শুরু তৃণমূলের।

আরও পড়ুনঃ Tripura: আগরতলায় অভিষেকের কনভয়ের পিছনে বোমা উদ্ধার, বাড়ছে রাজনৈতিক উত্তাপ

রবিবার সারা দিন ত্রিপুরার পুরভোট ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপর রবিবারেই দিল্লীতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে উপস্থিত হন তৃণমূলের ১৬ জন সাংসদ। সোমবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে নর্থ ব্লকে উপস্থিত হন ১৬ জন সাংসদ। কিন্তু তাঁদের সঙ্গে দেখা করতে রাজি হননি অমিত শাহ। এরপরেই নর্থ ব্লকের সামনেই ধর্নায় বসে পড়েন তাঁরা।

দিল্লীতে ধর্না শুরু করেছেন সৌগত রায়, মালা রায়, ডেরেক ও ব্রায়েন সহ অন্যান্য সাংসদরা। অভিযোগ, অমিত শাহের সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। কিন্তু অমিত শাহ সময় দেননি। তাই ধর্নায় বসে পড়েন তৃণমূল নেতৃত্ব।

অন্যদিকে, ত্রিপুরায় পরিস্থিতি নিয়ে আদালত অবমাননার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। তৃণমূলের তরফে অভিযোগ, আদালতের অনুমতি ছিল বিরোধীদের প্রচারের বিষয়ে এবং নিরাপত্তার বিষয়ে সুনিশ্চিত করবে ত্রিপুরা সরকার। তা সত্বেও ভোটের আগে একাধিক জায়িগায় হিংসার ঘটনা ঘটেই চলেছে। এবিষয়ে সোমবার তৃণমূলের আবেদন গ্রহণ করেছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। আগামীকাল থেকে মামলার শুনানি শুরু।

অভিযোগ নেওয়ার সময় নেই! তৃণমূলের ধর্নায় উপস্থিত পুলিশ বাহিনী

north block
অভিযোগ নেওয়ার সময় নেই! তৃণমূলের ধর্নায় উপস্থিত পুলিশ বাহিনী

অন্যদিকে, সায়নী ঘোষকে গ্রেফতারের ঘটনার আঁচ ছড়িয়েছে কলকাতায়। এদিন মুরলীধর সেন লেনের সামনে ধর্নায় বসেন তৃণমূল নেতারা। তাঁদের আটকাতে উপস্থিত বিরাট পুলিশ বাহিনী। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা রাস্তা।

ইতিমধ্যেই ত্রিপুরায় উপস্থিত হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সমপাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পশ্চিম আগরতলা থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু অভিযোগ তৃণমূল নেতা ব্রাত্য বসুকে থানায় ঢুকতে দেওয়া হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর