ধর্নার সুফল, তৃণমূল সাংসদদের সঙ্গে সাক্ষাতে রাজি অমিত শাহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পুরভোটের প্রাক্কালে বেড়েছে ত্রিপুরার রাজনৈতিক উত্তাপ। ত্রিপুরায় তৃণমূলকে প্রচারে বাধা এবং যুব নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে দেখা করতে উপস্থিত হন ১৫ জন সাংসদ। সকাল থেকে চলে ধর্না কর্মসূচী। শেষমেশ মিলল আন্দোলনের সুফল। ধর্না মঞ্চে উপস্থিত তৃণমূল সাংসদদের সঙ্গে সাক্ষাতে রাজি হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুনঃ অভিযোগ নেওয়ার সময় নেই! অমিতের অফিসের সামনে ধর্নায় তৃণমূল

সোমবার ধর্নায় উপস্থিত তৃণমূল সাংসদদের একথা ফোন করে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যান্দ রাই। তিনি আশ্বস্ত করেছেন ত্রিপুরা নিয়ে তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠকে রাজি হয়েছেন অমিত শাহ। কিন্তু কখন হবে বৈঠক? জানা গিয়েছে বিকেল ৪ টে নাগাদ দেখা করার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Image
ধর্নার সুফল, তৃণমূল সাংসদদের সঙ্গে সাক্ষাতে রাজি অমিত শাহ

অন্যদিকে, দিল্লি সফরের আগেই ত্রিপুরা নিয়ে বিজেপিকে তুলোধনা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, “বিজেপি শাসিত রাজ্যে কঙ্কাল বেরিয়ে পড়েছে। অত্যাচারের পর অত্যাচার চলছে। এমনকি চিকিৎসাটুকু দেওয়া হচ্ছে না। কতজনকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে তার হিসাব নেই। আমাদের সাংসদরা রবিবার থেকে দিল্লিতে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন। তিনি বিজেপি দল করলেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারের রয়েছেন। তা সত্ত্বেও তিনি সময় দিচ্ছেন না। ত্রিপুরার অবস্থা অগ্নিগর্ভ। ভোটের নামে প্রহসন চলছে। গণতন্ত্র নেই”।

ধর্নার সুফল, দেখা করছেন অমিত শাহ

Image
ধর্নার সুফল, দেখা করছেন অমিত শাহ

অন্যদিকে, সোমবারেই র‍্যালি করার কথা ছিল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু শেষ মুহুর্তে সেই সভার অনুমোদন বাতিল করেছে ত্রিপুরা প্রশাসন। এদিন আগরতলায় উপস্থিত হয়ে সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। দেখা করতে গেলেন সায়নী ঘোষের সঙ্গে। সাংবাদিক বৈঠক করে আক্রমণ শানলেন ত্রিপুরার বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত