নজরবন্দি ব্যুরোঃ দিল্লির নর্থ ব্লকের ধর্নামঞ্চে উপস্থিত সাংসদদের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো। ত্রিপুরার ঘটনা নিয়ে বিজেপিকে তোপ দাগলেন তিনি। ত্রিপুরা ইস্যু নিয়ে দিল্লি মুম্বই সহ দেশের বিভিন্ন প্রান্তে সরব হবে তৃণমূল।
আরও পড়ুনঃ পশ্চিম আগরতলা থানার উদ্দেশ্যে অভিষেক, ব্রাত্য-কুণালদের ঢুকতে বাধা
সোমবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন তিনি। এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপিকে তুলোধনা করে বলেন, রাজ্যের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে। বিএসএফ ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তিনি আরও বলেন, বিএসএফ আমাদের শত্রু নয়, ওরা আমাদের বন্ধু। কিন্তু বিজেপি মনে করছে বিএসএফ মানে বিজেপি সেফ। সেটা ঠিক নয় সকলের নিজস্বতা রয়েছে।

ত্রিপুরা প্রসঙ্গে মমতার মন্তব্য,“বিজেপি শাসিত রাজ্যে কঙ্কাল বেরিয়ে পড়েছে। অত্যাচারের পর অত্যাচার চলছে। এমনকি চিকিৎসাটুকু দেওয়া হচ্ছে না। কতজনকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে তার হিসাব নেই। আমাদের সাংসদরা রবিবার থেকে দিল্লিতে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন। তিনি বিজেপি দল করলেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারের রয়েছেন। তা সত্ত্বেও তিনি সময় দিচ্ছেন না। ত্রিপুরার অবস্থা অগ্নিগর্ভ। ভোটের নামে প্রহসন চলছে। গণতন্ত্র নেই”।
জাতীয় মানবধিকার কমিশনের উদ্দেশ্যে মমতার প্রশ্ন, “মানবাধিকার কমিশন? কোথায় অন্যান্য কমিশন ? ত্রিপুরায় লাগাতার আক্রমণ করছে বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে। ত্রিপুরার মানুষ এর জবাব দেবে।” ত্রিপুরা ইস্যুতে দিল্লিতে ধর্নামঞ্চে উপস্থিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ? শুরু জল্পনা
তাঁর সংযোজন, এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্য পুলিশের। আবার সিআইএসএফ, বিএসএফ তারাও ক্যাডার। গায়ের জোরে সমস্ত এজেন্সিগুলিকে নিজেদের দলের কাজে লাগাচ্ছে বিজেপি। ত্রিপুরার বিষয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।
সেইসঙ্গে ২০২০-২১ সালে অর্থবর্ষে জিএসটি বাবদ ২ হাজার কোটি বকেয়া টাকা আদায়ের কথাও জানাবেন তিনি। পাশাপাশি রয়েছে আমফান, ইয়াসের বকেয়া ৩২ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে । সেই টাকাও আদায়ের কথা জানাবেন মুখ্যমন্ত্রী। আবাস যোজনা, সড়ক যোজনা, হেলথ মিশন সহ একাধিক প্রকল্পের বকেয়া টাকাও আদায়ের জন্য জানাবেন তিনি।
দিল্লিতে ধর্নামঞ্চে উপস্থিত হবেন মমতা, বিজেপি শাসিত রাজ্যে কঙ্কালসার অবস্থা

তবে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে বিশেষ নজর থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী দলের বৈঠক নিয়ে। শোনা যাচ্ছে আরও এক দফায় কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে কথা বলতে পারেন একাধিক দলের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে। সংসদের শীতকালীন অধিবেশনের আগে দলএর সাংসদদের কোন বিশেষ টোটকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেদিকে নজর রয়েছে সারা দেশের।



