নজরবন্দি ব্যুরোঃ উত্তর-পূর্বে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। পুরভোটের আগে ককবরক রাজ্যে মুখোমুখি তৃণমূল-বিজেপি। দীর্ঘ নাটকীয় পর্বের পর আগরতলায় উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, পশ্চিম আগরতলা থানার উদ্দেশ্যে অভিষেক রওনা দিয়েছেন। কিন্তু পশ্চিম আগরতলার অফিসে ঢুকতে বাধা দেওয়া হল তৃণমূল নেতা ব্রাত্য বসু এবং কুণাল ঘোষকে।
আরও পড়ুনঃ অভিযোগ নেওয়ার সময় নেই! অমিতের অফিসের সামনে ধর্নায় তৃণমূল
গতকাল তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। এরপরেই আগরতলার উদ্দেশ্যে রওনা দেওয়ার সিদ্ধান্ত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার যাওয়ার কথা হলেও যান্ত্রিক কারণে আগরতলায় উপস্থিত হতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে আগরতলায় উপস্থিত হয়েছেন তিনি। এরপর পশ্চিম আগরতলা থানার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
কিন্তু এদিনই তৃণমূলের দুই নেতা ব্রাত্য বসু এবং কুণাল ঘোষকে ঢুকতে বাধা দেওয়া হয়। তবে নিয়ে কিছু বলতে রাজি হননি দুই নেতা। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। জানা গিয়েছে, পশ্চিম আগরতলা থানার উদ্দেশ্যে অভিষেক রওনা দিয়েছেন। তার আগে থানায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে তৃণমূলের দুই নেতাকে।
রবিবার থেকেই ঘন্টায় ঘন্টায় বদলাচ্ছে ত্রিপুরার রাজনৈতিক ঘটনাক্রম। ক্রমাগত হামলা চালানো হচ্ছে তৃণমূল নেতাদের ওপর। এমত অবস্থায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল। আগামীকাল সেই মামলার শুনানি।
পশ্চিম আগরতলা থানার উদ্দেশ্যে অভিষেক , বাড়ছে রাজনৈতিক উত্তাপ

ত্রিপুরার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চান তৃণমূল নেতৃত্ব। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করতে রাজি না হওয়ায় নর্থ ব্লকের সামনেই ধর্নায় বসে পড়েন তৃণমূল নেতৃত্ব।



