সায়নীর পাশে অভিষেক, আজই যাচ্ছেন আগরতলায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার যুব তৃণমূলের নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করেছে ত্রিপুরা পুলিশ। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরপর রবিবারেই আগরতলার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রাতেই আগরতলায় যাবেন তিনি। কিন্তু অভিষেকেকে ত্রিপুরা নামার অনুমতি দিল না ত্রিপুরা সরকার।

আরও পড়ুনঃ ত্রিপুরায় গ্রেফতার সায়নী ঘোষ, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু

রবিবার সকাল থেকে নাটকীয় পর্ব চলছে ত্রিপুরায়। তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য হোটেলে উপস্থিত হয় পুলিশ। এরপর পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের জন্য সায়নীকে থানায় নিয়ে আসা হয়। থানার বাইরে তৃণমূল কর্মীদের গাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে। ভাঙা হয় বাইক। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর দুপুরে গ্রেফতার করা হয় তাঁকে।

অভিযোগ, শনিবার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ভাষণ চলাকালীন সায়নী এমন কিছু মন্তব্য করেছেন যেখানে আইনশৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এরপরেই তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গ্রেফতার করা হয়েছে এমনটাই অভিযোগ তোলেন তৃণমূল নেতারা। গাড়ির চালকের পাশের আসনে বসে কীভাবে খুনের চেষ্টা করতে পারেন?  প্রশ্ন তুলেছেন সুবল ভৌমিক। থানার বাইরে যারা হামলা চালালো তাঁদের বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নেওয়া হলনা? প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।

সায়নীর পাশে অভিষেক, গরমাগরম পরিস্থিতি ত্রিপুরায় 

সায়নীর পাশে অভিষেক, গরমাগরম পরিস্থিতি ত্রিপুরায় 
সায়নীর পাশে অভিষেক, গরমাগরম পরিস্থিতি ত্রিপুরায়

এরপর সায়নীর পাশে দাঁড়িয়ে রবিবারই আগরতলা যাওয়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার আগে থেকেই ত্রিপুরায় জনসভায় কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই উপস্থিত হচ্ছেন তিনি। ফলত অভিষেকের এই সিদ্ধান্তকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত