ত্রিপুরায় গ্রেফতার সায়নী ঘোষ, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সকাল থেকে নাটকীয় পর্ব চলার পর রবিবার দুপুরে ত্রিপুরায় গ্রেফতার করা হল যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে। রবিবার তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে ত্রিপুরা পুর্বের মহিলা পুলিশের থানা। ত্রিপুরায় গ্রেফতার সায়নী ঘোষ -এর ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত বললেন তৃণমূল নেতারা।

আরও পড়ুনঃ রণক্ষেত্র পরিস্থিতি ত্রিপুরায়, তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলা

ত্রিপুরা তৃণমূল -এর স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিকের অভিযোগ, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে সায়নী ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তাঁর ওপর ভারতীয় দণ্ডবিধির জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। সেখানে বলা হয়েছে সায়নী ঘোষ নাকি খুনের চেষ্টা করছিলেন। কিন্তু সায়নী তো ড্রাইভারের পাশের আসনে বসেছিলেন। কী করে তিনি খগুনের চেষ্টা করতে পারেন?”

একই সুর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কথাতেও, তিনি জানিয়েছেন সকাল থেকেই কোনও নোটিশ ছাড়াই সকালে হাজির হয় পুলিশ। এরপর জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। থানার বাইরে অবৈধ জমায়েত করে হামলা চালানো হয়। পুলিশ তাঁদের গ্রেফতার করল না। সায়নী ঘোষ পরিচিত মুখ। তাঁকে দেখতে পেয়ে এক ব্যক্তি বলে ওঠেন খেলা হবে। পরিবর্তে সায়নী জানায় খেলা হবে। তাতেই কী খুনের চেষ্টা করা হল।

sayani ghosh
ত্রিপুরায় গ্রেফতার সায়নী ঘোষ, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু

আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সায়নী ঘোষকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা পূর্বপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবী করেছেন। আজই আদালতে পেশ করা হচ্ছে না তাঁকে। ফলে আজ পুলিশি হেফাজতে থাকতে হচ্ছে তাঁকে। আগামীকাল আদালতে পেশ করা হবে।

ত্রিপুরায় গ্রেফতার সায়নী ঘোষ, আগামীকাল অবধি হেফাজতে থাকবেন তিনি 

অভিযোগ, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভা চলাকালীন সায়নী এমন কিছু মন্তব্য করেন যার ফলে আইনশৃঙ্খলা বিঘ্নিত হয়েছে। এমনকি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের চেষ্টা করছিলেন যুব তৃণমূল নেত্রী। শুধুমাত্র “খেলা হবে” বললেই দোষ? প্রশ্ন তুলতে শুরু করেছেন তৃণমূল নেতারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন