এই মুহূর্তে আকাশ বাতাস মেতে আসে পুজোর গন্ধে। মা আসছে। আর তার মাঝেই মিমি অনুরাগীদের জন্য আরও বড় সুখবর। এবার সমস্ত নিন্দুকদের মুখে ঝামা ঘষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার সরাসরি নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন তিনি।
টলিউডে ফের বিয়ের সানাই। জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী কাকিমার পর্দার ছেলে-বউমা বাস্তবেও বিয়ে করতে চলেছেন। পূজো শেষ হতে না হতেই তারা বিয়ের পিড়িতে বসবে। তাদের সামাজিক মাধ্যম এমনটাই আভাস দিচ্ছে।
কিছুমাস আগেই টলিউড অভিনেতা জীতু কমল এবং টলিউড অভিনেত্রী নবনীতা দাসের বিচ্ছেদের খবর সামনে এসেছিল। তবে তাদের বিচ্ছেদের আসল কারন এখনও সামনে আসেনি। তাদের বিচ্ছেদের পরে কেটে গিয়েছে অনেকমাস। তবুও একে অপরকে ভুলতে পারেননি তারা।
টলিউডের বেশ প্রভাবশালী অভিনেতা এবং বলা চলে একাধারে বর্তমানে সকল বাঙালি মেয়েদের ক্রাশ অনির্বাণ অনির্বাণ। তার বিয়ে হয়েছে বেশ কিছুসময় আগে তাদের নাটকের সহকর্মী মধুরিমা গোস্বামীর সঙ্গে। তাদের সম্পর্ক নিয়ে ছিল বহু বিতর্ক। তবে এবার টলিপাড়ার গুঞ্জন তাদের নাকি বিচ্ছেদ হতে চলেছে।
সালটা ২০০৮। সেই সময় মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’। এই ছবি দর্শকমহলে বেশ সারা ফেলেছিল সেই সময়। বিশেষ করে তখনকার দিনে অল্পবয়সি ছেলে মেয়েদের জন্য যারা সদ্য প্রেমে পড়েছিল। পর্দায় এই প্রেমের ছবিতে অভিনয় করে কিন্তু বাস্তব জীবনেও প্রেমে পড়েছিল রাহুল-প্রিয়াঙ্কা। সেই প্রেম পেয়েছিল বিয়ের পরিনতি।
‘তোমায় আমায় মিলে’র নায়িকার কথা মনে আছে? পুলিশের ভূমিকায় অভিনয় করে দর্শকমহলে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। ওগো বধু সুন্দরী সিরিয়ালের মাধ্যমে বিনোদন জগতে কেরিয়ার শুরু করেন অভিনেত্রী। তবে সেসব এখন অতীত। অভিনয় জীবন থেকে দূরে গিয়ে এখন তিনি স্বামীর সঙ্গে চুটিয়ে সংসার করছেন।
কয়েকদিন আগেই টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিং তার বেবিবাম্পের ছবি দিয়ে জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। কিন্তু পরে অবশ্যই জানা গিয়েছে তিনি বাস্তবে মা হননি বরং ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে তাকে অন্তঃসত্ত্বার চরিত্রে অভিনয় করতে হয়েছিল। সেই শুটিংয়ের ছবিই তিনি তার দর্শকদের সাথে ভাগ করে নিয়েছিলেন।