নজরবন্দি ব্যুরোঃ কয়েকদিন আগেই টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিং তার বেবিবাম্পের ছবি দিয়ে জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। কিন্তু পরে অবশ্যই জানা গিয়েছে তিনি বাস্তবে মা হননি বরং ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে তাকে অন্তঃসত্ত্বার চরিত্রে অভিনয় করতে হয়েছিল। সেই শুটিংয়ের ছবিই তিনি তার দর্শকদের সাথে ভাগ করে নিয়েছিলেন।
আরও পড়ুনঃ শুটিং সেটে গুরুতর জখম জগদ্ধাত্রী ধারাবাহিকের ‘স্বয়ম্ভু’, এখন কেমন আছেন অভিনেতা?
বাস্তবের মত কিন্তু সিরিয়ালে গর্ভের সন্তান পৃথিবীতে আসতে বেশি সময় লাগেনা। অভিনেত্রী মিষ্টি সিংয়ের বেবি বাম্প কিন্তু এখন অতীত। তার গর্ভের সন্তান পৃথিবীর আলো দেখে নিয়েছে। সেই সন্তানের ছবিই নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নিলেন সামাজিক মাধ্যমের মাধ্যমে। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখলেন ”এই হল আমার সন্তান। খুব দ্রুত এই মা হওয়ার জার্নিটা। আশা করি আপনারা সব পর্ব দেখে মজা পাচ্ছেন।”

সম্প্রতি মিষ্টি সিং কিন্তু বাস্তব জীবনেও গাঁটছড়া বেঁধেছে। তার ১৪ বছরের ভালবাসা রেমোকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। চলতি বছরের ১৮ তারিখেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের বহু অভিনেতা থেকে শুরু করে খোদ মুখ্যমন্ত্রী।
গোপনে মা হলেন মিষ্টি সিং! দেখুন ছবি

তার বিয়ের অনুষ্ঠানও কিন্তু হয়েছিল বেশ জমজমাট ভাবে। সেই অনুষ্ঠান কোন বলিউড বিয়ের থেকে কিন্তু কোন অংশে কম নয়। বর কনের পোশাক থেকে শুরু করে, খাওয়া দাওয়া সব কিছুতেই ছিল আভিজাত্যের ছোঁওয়া। কিন্তু এত টাকা বাংলা ধারাবাহিকের অভিনেত্রী হয়ে তিনি পেলেন কিকরে? এই নিয়েও উঠেছিল সমালোচনা। যদিও পরে তিনি এই বিষয়টি তার নিন্দুকদের খোলসা করেছিলেন।



