নজরবন্দি ব্যুরোঃ টলিউডে ফের বিয়ের সানাই। জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী কাকিমার পর্দার ছেলে-বউমা বাস্তবেও বিয়ে করতে চলেছেন। পূজো শেষ হতে না হতেই তারা বিয়ের পিড়িতে বসবে। তাদের সামাজিক মাধ্যম এমনটাই আভাস দিচ্ছে।
আরও পড়ুনঃ শাহরুখকে খুনের হুমকি, পদক্ষেপ রাজ্য সরকারের, কিং খান পাবেন Y+ নিরাপত্তা


বিয়ের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগেই স্বর্ণদীপ্ত এবং অর্পিতা তাদের আইবুড়ো ভাত সারলেন। সেই ছবি নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন। ধারাবাহিক চলাকালীনই তারা একে অপরের প্রেমে পরেছিলেন। যদি তাদের প্রেমের কথা কারোরই অজানা নয়। প্রায়শই একে অপরের সাথে ছবি পোস্ট করেন তারা। সম্পর্ক নিয়ে বরাবরই তাদের কোন লুকোচুরি ছিল না।

এবার আর প্রেম করার ছবি নয়। নিজেদের আইবুড়ো ভাতের ছবি এবং ভিডিও শেয়ার করে পাকাপাকি ভাবে এক হয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করলেন। সাবেকি সাজে দুজনের সেজে উঠেছিলেন এই বিশেষ দিনে। হবু বরের পরনে সাদা পাঞ্জাবী লাল নকশা আঁকা। অন্যদিকে অর্পিতার পরনেও লাল সাদা কম্বিনেশনের শাড়ি। পরনে হলুদ ব্লাউজ।
শুধু পর্দায় না এখন তারা বাস্তবেও স্বামী স্ত্রী! পূজোর পরেই গলায় মালা দেবেন তারা



ছবি পোস্ট করে ক্যাপশনের লিখেছেন দিন তো ঘনিয়ে এলো। ছবির নিচে নেটিজেনদের ভরে ভরে শুভেচ্ছা বার্তা। বহু অভিনেতা অভিনেত্রীরাও ভরে দিয়েছেন শুভেচ্ছা বার্তা। এবার অপেক্ষা শুধু শুভ পরিনয়ের। খুব তাড়াতাড়ি চার হাত এক হতে চলেছে তাদের। বিয়ে নিয়েও তাদের রয়েছে বহু পরিকল্পনা।







