Priyanka Sarkar: প্রিয়াঙ্কার পিঠে ‘A’ লেখা ট্যাটু, রাহুলের সাথে সব মিটমাট হতেই পরকীয়ায় জড়ালেন অভিনেত্রী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সালটা ২০০৮। সেই সময় মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’। এই ছবি দর্শকমহলে বেশ সারা ফেলেছিল সেই সময়। বিশেষ করে তখনকার দিনে অল্পবয়সি ছেলে মেয়েদের জন্য যারা সদ্য প্রেমে পড়েছিল। পর্দায় এই প্রেমের ছবিতে অভিনয় করে কিন্তু বাস্তব জীবনেও প্রেমে পড়েছিল রাহুল-প্রিয়াঙ্কা। সেই প্রেম পেয়েছিল বিয়ের পরিনতি।

আরও পড়ুনঃ “আমার শান্তি” রাজের সাথে বিচ্ছেদের পর সুখে রয়েছেন পরীমণি

তবে সময়ের সাথে সাথে সেই সম্পর্কে চির ধরে। ছেলে সহজ আসার পরেও তাদের বিচ্ছেদ হয়ে গিয়েছিল। কিন্তু সম্প্রতি তাদের সম্পর্ক আবার আগের মত হয়ে যায়। এক সাথে থাকা শুরু করেছে তারা। বিচ্ছেদ মামলার ইতি ঘটিয়েছেন অবশেষে। চলতি বছরে অভিনেত্রী নিজের সাংবাদিকদের সেই কথা জানিয়েছিলেন।

desktop wallpaper pin on priyanka sarkar priyanka sarkar thumbnail

 

তবে সব কিছু ঠিক হয়ে গেলেও। একটি নতুন বিষয় নিয়ে ফের সৃষ্টি হচ্ছে জলঘোলা।প্রিয়াঙ্কার পিঠে ‘A’ লেখা ট্যাটু! যদিও ট্যাটুটি নতুন নয়। বেশ কিছু বছর ধরেই রয়েছে সেই ট্যাটু। তবে সেই ট্যাটুর রহস্য কিন্তু এখনও সামনে আসেনি। প্রিয়াঙ্কা এই ট্যাটু নিয়ে কোনদিন সেরমভাবে মুখ খোলেননি।

প্রিয়াঙ্কার পিঠে ‘A’ লেখা ট্যাটু, রহস্য কী?

snapinsta.app 1080 325614483 733711964672681 4439125360559251540 n

 

 

তবে অনেক অনুরাগীদের ধারনা ওই ট্যাটু নাকি রাহুলের জন্যই করা। রাহুলের ভাল নাম অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তবে বেসিরভাগ মানুষেরাই তা বিশ্বাস করেননা। অনেকে মনে করেন রাহুলের অবর্তমানে নাকি পরকীয়াতে জড়িয়েছিলেন অভিনেত্রী। সেই কারনের নাকি সেই সময় এই ট্যাটু করিয়েছিলেন অভিনেত্রী। তবে এতবছর কেটে গেলেও উদ্ধার করা সম্ভব হয়নি ট্যাটুর আসল রহস্য। এমনকি বহু সাংবাদিকদের মুখে পরেও মুখ খোলেননি অভিনেত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর