Pori Moni: “আমার শান্তি” রাজের সাথে বিচ্ছেদের পর সুখে রয়েছেন পরীমণি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সদ্য বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন পরীমণি। বেশ কিছু সময় ধরে তাদের দুজনের মধ্যে ঝামেলায় প্রায়শই তারা খবরের শিরোনামে উঠে থাকতো। একের পর এক অশান্তি লেগেই থাকতো তাদের জীবনে। তবে এবার অবশেষে শান্তি ফিরে পেলেন অভিনেত্রী। বিচ্ছেদের পর নতুন জীবন পেলেন পরীমণি।

আরও পড়ুনঃ এবার সিনেমার পর্দায় কালিয়াচক নারকীয় হত্যাকাণ্ড, বিশেষ চরিত্রে রূপাঞ্জনা

স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পরেই নতুন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পরেছেন অভিনেত্রী। তার ঝুলিতে রয়েছে এই মুহূর্তে একাধিক ছবির কাজ। সদ্য ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের নতুন ওয়েব সিরিজে তিনি কাজ করতে চলেছেন। সেই সুখবর সমাজ মাধ্যমে নিজের অনুরাগীদের সাথে শেয়ার করে লেখেন ‘দ্বিতীয় অধ্যায়। নতুন সূচনা। বিস্তারিত আসছে। আল্লাহ ভরসা।’

Pori Moni

এই মুহূর্তে তার জীবনের দুটি প্রায়োরিটি একটি তার ছেলে রাজ্য এবং অন্যটি হল তার কাজ। প্রসঙ্গত উল্লেখ্য ২০২১ সালের ১৭ অক্টোবর পরিচালক রাজের সাথে বিয়ে হয় বাংলাদেশি অভিনেত্রী পরীমণির। বেশ সুখে শান্তিতে ছিলেন তারা। বিয়ের দশ মাসের মাথাতেই তাড়কা দম্পতির ঘর আলো করে আসে তাদের ছেলে রাজ্য। তবে ছেলে পৃথিবীতে আসার পর থেকে তাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে।

“আমার শান্তি” সমস্ত সমস্যা পেরিয়ে মুক্ত পরীমণি

images 7

তবে এখন সমস্ত বাধাবিপত্তি পেরিয়ে মুক্ত পরীমণি। সামাজিক মাধ্যমে তিনি লেখেন ‘‘আমার শান্তি। একজন মা হিসাবে আমি অনেক কিছু পেয়েছি। আজ বুঝতে পারি, নিজেকে যতটা শক্তিশালী ভাবতাম তাঁর থেকেও আমি অনেক বেশি কঠোর। তাঁর থেকে বেশি জেদি। আমি যে এতটা কারুর জন্য ভাবতে পারি, সেটা এত দিন বুঝিইনি। জীবনে যে এত খুশি হওয়া যায় এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। শুকরিয়া খোদা।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর