Kaliachak Murder: এবার সিনেমার পর্দায় কালিয়াচক নারকীয় হত্যাকাণ্ড, বিশেষ চরিত্রে রূপাঞ্জনা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুসময় আগেই মালদা কালিয়াচক হত্যাকাণ্ড সারা বাংলায় সারা ফেলে দিয়েছিল। সেই হারহিম করা হত্যাকাণ্ড বাংলার মানুষ এখনও ভুলতে পারেনি। মহম্মদ আসিফ নামক এক ১৯ বছরের তরুন তার নিজ পরিবারের চারজনকে খুন করেছিলেন। এবার সেই ঘটনাকে কেন্দ্র করেই বড়পর্দায় আসতে চলেছে নতুন ছবি।

আরও পড়ুনঃ একসাথে ডেটে গেলেন অর্জুন-মালাইকা! কিন্তু সেই কেমিস্ট্রি কোথায়?

এই ছবিতে সেই দাপুটে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিউড অভিনেত্রী রুপাঞ্জনা মিত্রকে। ছবির নাম ‘কালিয়াচক: চ্যাপ্টার ওয়ান’। এই ছবিটি তৈরি হবে পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের পরিচালনায়। এই ছবির আরও এক বিশেষ চমক হচ্ছে এই ছবির প্রযোজক অসীম আখতার নিজে অভিযুক্ত আসিফের চরিত্রে অভিনয় করবেন।

এবার সিনেমার পর্দায় কালিয়াচক নারকীয় হত্যাকাণ্ড, প্রকাশ্যে ছবির পোস্টার
এবার সিনেমার পর্দায় কালিয়াচক নারকীয় হত্যাকাণ্ড, প্রকাশ্যে ছবির পোস্টার

 

সম্প্রতি নিজের সামাজিক মাধ্যম থেকে এই ছবির প্রযোজক এবং অভিনেত্রী রুপাঞ্জন ছবিটির পোস্টার শেয়ার করেন। যা নেটিজেনদের সামনে আসা মাত্রই হইচই পরে যায়। কালিয়াচকের মত এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে যে ছবি তৈরি করার এই পরিকল্পনা তৈরি করা হচ্ছিল গোপনে তা পোস্টার সামনে আসার আগে গুনাক্ষরেও টের পাওা যায়নি।

এবার সিনেমার পর্দায় কালিয়াচক নারকীয় হত্যাকাণ্ড, প্রকাশ্যে ছবির পোস্টার

এবার সিনেমার পর্দায় কালিয়াচক নারকীয় হত্যাকাণ্ড, প্রকাশ্যে ছবির পোস্টার

তবে এই ছবিতে কালিয়াচক হত্যাকাণ্ড তুলে ধরা হলেন, অন্যান্য সিনেমার মত তাতে কিছু কল্পনারও আশ্রয় নেওয়া হবে। এমনটাই জানা গেছে ছবির পরিচালকের কাছ থেকে। এই ছবিতে রুপাঞ্জনা ছাড়াও থাকবেন পার্থ সারথী, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতিম দাশগুপ্তসহ আরও বহু অভিনেতা অভিনেত্রীরা। খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসতে চলেছে এই ছবির টিজার। আগামী ১১ অক্টোবর আসন্ন তারিখ। তবে পরে তারিখ পরিবর্তিত হতে পারে। এখনও অবধি কোন আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর