২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ হল উপচ্ছায়া গ্রহণ। আজ ৫ মে ভারতীয় সময় রাত ৮.৪৪ মিনিট থেকে শুরু হবে। আর এই গ্রহণ শেষ হবে রাত ০১.০১ মিনিটে। অর্থাৎ ৬ মে। মোট ৪ ঘণ্টা ১৮ মিনিট ধরে চলবে ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ।
কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ! আর এই ১৩টি পার্বণের মধ্যে অন্যতম হল নীল পুজো বা নীল ষষ্ঠী। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর পরের দিন চৈত্র সংক্রান্তি অর্থাত্ চৈত্র মাসের শেষ দিন। আর তার পরের দিন পয়লা বৈশাখ, অর্থাত্ বাংলা নববর্ষের শুরু।
আপনি চাইলে আয়কর দফতরের পোর্টালে লগ ইন করতে পারেন অথবা তা না করেও e-Filing পোর্টালে ক্লিক করতে পারবেন। https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar হল পোর্টালের লিঙ্ক। এরপর Link Your PAN-এ অপশনে ক্লিক করুন। নতুন পেজ খুললে তাতে আধার ও প্যান নম্বর দিয়ে দিন। এর পর View Link Aadhaar Status-এ ক্লিক করলে আধার প্যান লিঙ্ক করা আছে কি না সেই তথ্য পেয়ে জাবেন।
২২ জানুয়ারি দেশজুড়ে বাতিল ৪৮১ টি ট্রেন। ভারতীয় রেল সূত্রে খবর, রেলওয়ের তরফে আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি সহ একাধিক কাজের জন্য দেশের বিভিন্ন জায়গার ট্রেন বাতিল করা হয়েছে।
তিন ঘণ্টা বাড়ানো হল লোকাল ট্রেনের সময় সীমা। এবার থেকে রাত ১০ টা অবধি চলবে লোকাল ট্রেন। যাত্রীদের দুর্ভোগ কমাতেই তড়িঘড়ি সিদ্ধান্ত। সোমবার থেকেই লাগু হবে এই নিয়ম।