নজরবন্দি ব্যুরো: আজ, ৫ মে! আর এই বছর অর্থাৎ ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ। তাছাড়াও আজ বুদ্ধ পূর্ণিমার দিন। তাই সব টা মিলিয়ে আজকের দিন অনেকবেশি গুরুত্বপূর্ণ। জানা যাচ্ছে, ভারতে রাতের আকাশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। বৈশাখ পূর্ণিমার এই পূণ্যলগ্নে চাঁদের এই গ্রহণ দেখা যাবে। আর এই গ্রহণে ১৩০ বছর পর এক বিশেষ যোগের উল্লেখ করছে জ্যোতিষশাস্ত্র। আজ, আজ শুক্রবার রাতে কখন থেকে লাগছে এই গ্রহণ লাগবে?


তাছাড়াও জ্যোতিষমতে এই গ্রহণকালে কী কী করণীয়, আর কী কী নয়, জানেন কি ? তাহলে চলুন জেনে নিন… ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ হল উপচ্ছায়া গ্রহণ। আজ ৫ মে ভারতীয় সময় রাত ৮.৪৪ মিনিট থেকে শুরু হবে। আর এই গ্রহণ শেষ হবে রাত ০১.০১ মিনিটে। অর্থাৎ ৬ মে। মোট ৪ ঘণ্টা ১৮ মিনিট ধরে চলবে ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ।

আপনি কি জানেন, ২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণে আপনার কি কি করা উচিত নয়? জ্যোতিষমতে, চন্দ্রগ্রহণের সময় খুব দরকার না থাকলে বাড়ি থেকে না বেরোনোই ভালো। এছাড়াও শাস্ত্রমতে, গ্রহণের আগে ও পরে আপনি স্নান করে নিতে পারেন। এতে আপনার মঙ্গল হবে। তাছাড়াও এই গ্রহণের সময় উপবাস করলে খুবই ভালো। তবে ঘন ঘন জল পান করতে থাকতে হবে।



২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণে কি কি করা উচিৎ! চলুন জেনে নিন… জ্যোতিষমতে, এই সময় ধ্যানযোগ করা উচিত! তাছাড়াও আপনি রামচরিত মানস, ভগবত গীতা পাঠ করতেই পারেন। কিন্তু গর্ভবতীরা এই সময় বাড়ির বাইরে বেরোতে পারবেন না। তাঁদের সব সময় নিজের সঙ্গে লোহা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। গ্রহণকালে খাবারে তুলসীপাতা দিয়ে রাখার কথা বলছেন শাস্ত্রজ্ঞরা। আর গ্রহণ কেটে গেলে গঙ্গার জল খাবারের ওপরে ছিটিয়ে নিন। গ্রহণ চলাকালীন কাউকে নুন, ঘি, পোশাক বা শস্য দান করতে পারেন।
বুদ্ধ পূর্ণিমার রাতে চন্দ্রগ্রহণ, জ্যোতিষ মতে এই সময় কি কি করা উচিত









