নজরবন্দি ব্যুরোঃ প্যানের সঙ্গে আধার লিঙ্ক করানো নিয়ে এখন প্রায় সব মানুষ নাস্তানা বোধ হয়ে পরছে। সবারই এখন নিজেদের প্যানের সঙ্গে আধার লিঙ্ক করাতে ব্যাস্ত। অনেকে সেই শুভ কাজটি অনেক আগেই সেরে ফেলেছেন। তবে যারা এখনও পারেননি, চিন্তার কোন কারণ নেই ফের সময়সীমা বাড়াল আয়কর বিভাগ।
আরও পড়ুনঃ বিকেল হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, কলকাতাসহ আর কোন জেলায় বৃষ্টি!
৩১ শে মার্চ অবধি সময় দিয়েছিলো আয়কর বিভাগ তবে সেই সময় বাড়িয়ে ৩০ শে জুন অবধি করা হল। এর আগে বহুবার সাধারন মানুষকে সময় দিয়েছিলো, ২০২২ সালে ৩১ শে মার্চের আগে তা সম্পূর্ণ বিনামুল্যে ছিল, ১ এপ্রিল ২০২২ থেকে তা ৫০০ টাকা করা হয় কিন্তু এখন হাজার টাকা জরিমানা নেওয়ার সিদ্ধান্ত নিল আয়কর বিভাগ। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস সোমবারই এই রায় ঘোষণা করেন।

আয়কর বিভাগ গত মাসে টুইটে জানান, প্যান কার্ডকে বৈধ আধার নম্বরের সঙ্গে http://www.incometax.gov.in -এ ১০০০ টাকা দিয়ে লিঙ্ক করানো বাধ্যতামুলক।
প্যান-আধার লিঙ্কের সময়সীমা কতদিন বাড়ানো হল! সময়সীমা বাড়িয়ে করা হল ৩০ শে জুন

PAN-Aadhar লিঙ্ক করার পদ্ধতি –
আপনি চাইলে আয়কর দফতরের পোর্টালে লগ ইন করতে পারেন অথবা তা না করেও e-Filing পোর্টালে ক্লিক করতে পারবেন। https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar হল পোর্টালের লিঙ্ক। এরপর Link Your PAN-এ অপশনে ক্লিক করুন। নতুন পেজ খুললে তাতে আধার ও প্যান নম্বর দিয়ে দিন। এর পর View Link Aadhaar Status-এ ক্লিক করলে আধার প্যান লিঙ্ক করা আছে কি না সেই তথ্য পেয়ে জাবেন।
আপনি একা করতে না পারলে বিভিন্ন সাইবার ক্যাফে তে কিছু টাকার বিনিময়ে আপনার কাজ করা দেওয়া হবে।



