নজরবন্দি ব্যুরোঃ ২২ জানুয়ারি দেশজুড়ে বাতিল ৪৮১ টি ট্রেন। ভারতীয় রেল সূত্রে খবর, রেলওয়ের তরফে আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি সহ একাধিক কাজের জন্য দেশের বিভিন্ন জায়গার ট্রেন বাতিল করা হয়েছে। শুধুমাত্র হাওড়া শিয়ালদহ নয়, দেশের একাধিক শাখায় বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।
আরও পড়ুনঃ School Reopening: দ্রুত খুলছে স্কুল, জরুরি বৈঠকে রাজ্য সরকার



দেখুন বিস্তারিত NTES
আবহাওয়ার কারণে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, ঝাড়খণ্ড, বিহার এবং অন্যান্য রাজ্যের রেল পরিষেবা। এছাড়াও একাধিক স্টেশনে যান্ত্রিক সমস্যার কারণে উত্তরপ্রদেশ, হরিয়ানা, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের রেল পরিষেবা।
বাতিল ৪৮১ টি ট্রেন, জানালো ভারতীয় রেল

এর আগে বৃহস্পতিবার ৪৩৭ টি ট্রেন বাতিল করে ভারতীয় রেল। আগামীকালেও বেশ কিছু ট্রেন বাতিল থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন রেলওয়ে আধিকারিকরা।



