HomeTagsTapas Saha

Tapas Saha

Tapas Saha: ৪ বছরে ৪০ কোটি টাকার মালিক, দলের সতীর্থ টিনার বিরুদ্ধে বিস্ফোরক তাপস

 প্রায় ১৪ ঘন্টা ধরে তল্লাশি অভিযানের পর শনিবার তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়ি থেকে বেরিয়ে যায় সিবিআই। এরপরেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল বিধায়ক সেই তালিকায় প্রথম স্থানে রয়েছেন জেলা পরিষদের সদস্যা টিনা সাহা। টিনার বিরুদ্ধে তাপসের বিস্ফোরক অভিযোগ, ৪ বছরে ৪০ কোটি টাকার মালিক হয়েছেন টিনা।

CBI: তাপস সাহা ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে হানা দিল সিবিআই, শনিবারেও বাড়তি তৎপরতা

শুক্রবার দুপুর তিনটে নাগাদ নিয়োগ দুর্নীতি মামলায় তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়িতে বিরাট অভিযান চালায় সিবিআই। প্রায় ১৪ ঘন্টা তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে যান সিবিআই কর্তারা। এরপরেই তাপস সাহা ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে হানা দিল সিবিআই। তেহট্টের এক নম্বর ব্লক সভাপতি ইতি সরকারের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার তাপসের পুত্র সাগ্নিককে বেঙ্গালুরুতে জিজ্ঞাসাবাদ করবে সিবিআইয়ের একটি দল।

Tapas Saha: সিবিআই বের হতেই নতুন ফোন কিনতে ছুটলেন বিধায়ক, কি বললেন তিনি?

প্রায় ১৪ ঘন্টা ধরে তল্লাশির পর সিবিআই তাপস সাহার বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। সিবিআই বের হতেই নতুন ফোন কিনতে ছুটলেন বিধায়ক। সাড়ে আটটা নাগাদ স্থানীয় একটি দোকান থেকে একটি নতুন সেট কেনেন। তবে সেটি স্মার্ট ফোন ছিল না।

Tapas Saha: তেহট্টের বিধায়কের বাড়িতে সিবিআইয়ের হানা, কার্যালয় দখলে নিল কেন্দ্রীয় বাহিনী

হাইকোর্টের নির্দেশের পরেই শুক্রবার তাপস সাহার বাড়িতে উপস্থিত সিবিআইয়ের বিরাট দল। এদিন সকালেই নিজাম প্যালেস থেকে রওনা দেয় সিবিআইয়ের বিরাট দল। উপস্থিত হয়েছেন ৮ জন সিবিআই কর্তা। তেহট্টের বিধায়কের বাড়িতে সিবিআইয়ের হানা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।

Tapas Saha: “পার্থ নন, মানিক দুর্নীতিতে যুক্ত”, বিপাকে পরে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর পাশ থেকে সরে গিয়েছে গোটা দল। সরানো হয়েছে সমস্ত পদ থেকেও! যদিও এত কিছুর পরেও পার্থ নিজের বিশ্বাসে আটুট রয়েছেন। এবার সেই পার্থর পাশে এসে দাঁড়ালেন নিয়োগ দুর্নীতিতে CBI র‍্যাডারে থাকা আরও এক তৃণমূল বিধায়ক তাপস সাহা।

Tapas Saha: সিবিআইকে সব সত্যিটা বলে দেব, দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক

মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ঠিক তারপরেই ভোলবদল করলেন তেহট্টের তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়কের মুখে এখন বিরোধী স্বর। সিবিআইকে সব সত্যিটা বলে দেব। কারোর কাছ থেকে পাঁচ পয়সা নিইনি। এমনটাই জানিয়েছেন বিধায়ক।

Calcutta HIgh Court: দমকলে দুর্নীতির তদন্ত করবে সিবিআই? বিপাকে তৃণমূল বিধায়ক

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্তর অভিযোগ উঠছে নিত্যদিন। এরই মধ্যে দমকলেও নিয়োগে দুর্নীতির অভিযোগে তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।দমকলে দুর্নীতির তদন্ত করবে সিবিআই? মঙ্গলবার শুনানি পর্বে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

Trending Now