Tapas Saha: তেহট্টের বিধায়কের বাড়িতে সিবিআইয়ের হানা, কার্যালয় দখলে নিল কেন্দ্রীয় বাহিনী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে নতুন করে এফআইআরকরে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশের পরেই শুক্রবার তাপস সাহার বাড়িতে উপস্থিত সিবিআইয়ের বিরাট দল। এদিন সকালেই নিজাম প্যালেস থেকে রওনা দেয় সিবিআইয়ের বিরাট দল। উপস্থিত হয়েছেন ৮ জন সিবিআই কর্তা। তেহট্টের বিধায়কের বাড়িতে সিবিআইয়ের হানা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি।

আরও পড়ুনঃ SSC Protest: রাজপথ থেকে রাজভবন অভিযানে চাকরিপ্রার্থীরা, হামাগুড়ি দিয়ে করলেন প্রতীকী প্রতিবাদ

নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। এমনকি তাপসের আপ্ত সহায়কের বক্তব্য ছিল সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বিরাট দুর্নীতি করেছিলেন তাপস। সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল তাপসের বিরুদ্ধে আলাদা এফআইআর করে তদন্ত করতে হবে। সেই নির্দেশ পাওয়া মাত্রই তৎপর হয় সিবিআই। শুক্রবার দুপুরে তাপসের বাড়িতে হানা দেয় সিবিআইয়ের ৮ জনের একটি দল।

1670127558 tapas saha 1
তেহট্টের বিধায়কের বাড়িতে সিবিআইয়ের হানা, তোলপাড় রাজ্য রাজনীতি 

জানা গেছে, প্রথমে তাপসের বাড়িতে উপস্থিত হয় সিবিআই। পরে তাঁর বাড়ির পাশে সিবিআই হাজির হয়। গোটা এলাকা ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহার পর এবার সিবিআইয়ের নজর পড়েছে তৃণমূল বিধায়ক তাপস সাহার দিকে। তবে কি তিনিও গ্রেফতার হবেন? প্রশ্ন উঠতে শুরু করেছে।

তেহট্টের বিধায়কের বাড়িতে সিবিআইয়ের হানা, তোলপাড় রাজ্য রাজনীতি 

Tapas Saha 1
তেহট্টের বিধায়কের বাড়িতে সিবিআইয়ের হানা, তোলপাড় রাজ্য রাজনীতি 

যদিও হাইকোর্টের তরফে সিবিআই তদন্তের নির্দেশের পরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আবার কখনও পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ নিয়ে বলেছেন মানিক ভট্টাচার্য দুর্নীতির মাথা। তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, দুর্নীতিতে কেউ অভিযুক্ত হলে দল দায় নেবে না। আইন আইনের পথে চলবে। এবিষয়ে তৃণমূল কোনভাবেই হস্তক্ষেপ করবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত