নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্তর অভিযোগ উঠছে নিত্যদিন। এরই মধ্যে দমকলেও নিয়োগে দুর্নীতির অভিযোগে তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।দমকলে দুর্নীতির তদন্ত করবে সিবিআই? মঙ্গলবার শুনানি পর্বে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুনঃ Accident: মক্কা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে ছাই যাত্রীবাহী বাস, মৃত ২০


শিক্ষাক্ষেত্রে দুর্নীতির পাশাপাশি একাধিক বিভাগের নিয়োগেও দুর্নীতিতে নাম জড়াচ্ছে শাসক দলের নেতাদের। সেই তালিকায় যুক্ত হয়েছে তেহট্টের বিধায়ক তাপস সাহার নাম। অভিযোগ, টাকার বিনিময়ে দমকলে চাকরি দিয়েছেন তিনি। চাকরি দুর্নীতির অভিযোগে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা, এবার তাঁর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে।

এর আগে অবশ্য চাকরি পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের থেকে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। কখনও সরকারি দফতর আবার কখনও স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। সম্প্রতি দমকল বিভাগে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তা নিয়ে ভাইরাল হয়ছে একটি অডিও ক্লিপ। যদিও তার সত্যতা যাচাই করেনি নজরবন্দি।
মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে হয় মামলার শুনানি। সেখানে রাজ্যতের তরফে জানানো হয়েছে, নিম্ন আদালতে এই মামলার বিচারপ্রক্রিয়া চলছে। যার তদন্ত করছে রাজ্যের দুর্নীতি দমন শাখা। ঘটনায় তাপস সাহা, প্রবীর কয়াল, শ্যামল কয়াল, সুনীল মণ্ডলদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ, সঠিক সময়ে চার্জশিট জমা না দেওয়ার কারণে জামিন পেয়ে যান তাপস সাহা।


দমকলে দুর্নীতির তদন্ত করবে সিবিআই? আগামী ৩০ তারিখ শুনানি

মঙ্গলবার এই শুনানিতে রাজ্যের তরফে রিপোর্ট জমা দেওয়ার জন্য ২ দিনের সময় চাওয়া হয়েছে। বিচারপতির পর্যবেক্ষণ, অভিযোগ ভীষণ গুরুত্বপূর্ণ। মামলার তদন্তভার কার হাতে আবে? তা স্থির হবে আগামী ৩০ মার্চ। বিচারপতির মন্তব্য, নিয়োগ দুর্নীতির অনেক মামলায় সিবিআই তদন্ত করছে। ফলে এই একই ধরনের অভিযোগের ক্ষেত্রে ওই সংস্থা তদন্ত করবে কি না, তা খতিয়ে দেখবে আদালত







