Accident: মক্কা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে ছাই যাত্রীবাহী বাস, মৃত ২০

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মক্কা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় পুড়ে ছাই হয়ে গেল বাসটি। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২০ জনের। পাশাপাশি ২৯ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। জানা গিয়েছে, ওই যাত্রীবাহী বাসটি উপস্থিত সকল তীর্থযাত্রীরা রমজান মাসে উমরাহের জন্য যাচ্ছিলেন।

আরও পড়ুন: ফের শহরে প্রতারণা চক্রের পর্দাফাঁস! পুলিশের জালে ১০ মহিলা সহ ১৬

accident2

সুত্রের খবর, সৌদি আরবের আসির শহরের কাছে মক্কা যাওয়ার পথে একটি ব্রিজে দুর্ঘটনার কবলে পড়ে ওই বাস। বাসের ব্রেক কাজ না করায় একটি সেতুর গায়ে ধাক্কা মারে। আর এরপরেই মাঝ রাস্তায় পাল্টি খেয়ে উল্টে যায়। তৎক্ষণাৎ বাসটিতে দাউ দাউ করে আগুন জলতে শুরু করে। দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকে।

acci

 

 

 

এরপরেই যাত্রীদের চিৎকার শুনে আশেপাশের স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। পাশাপাশি এই ভয়াবহ ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ স্টেশনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। যদিও ততক্ষণে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

মক্কা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে ছাই যাত্রীবাহী বাস, ঘটনাস্থলে পুলিশ প্রশাসন

aaci 2
মক্কা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে ছাই যাত্রীবাহী বাস, ঘটনাস্থলে পুলিশ প্রশাসন

তবে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের তৎপরতায় ও স্থানীয়দের সহযোগিতায় জুরুরি অবস্থায় উদ্ধারকার্য চালানো হয়। ওই যাত্রীবাহী বাসটির মধ্যে থাকা সকল তীর্থযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। যদিও তাঁদের মধ্যেই ২০ জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসা চলছে। হাসপাতাল সুত্রের খবর, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত