Fake call center: ফের শহরে প্রতারণা চক্রের পর্দাফাঁস! পুলিশের জালে ১০ মহিলা সহ ১৬

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

 নজরবন্দি ব্যুরোঃ  ফের শহরে প্রতারণা চক্রের পর্দাফাঁস! ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে পুলিশের জালে ১০ জন মহিলা সহ ১৬ জন। পাশাপাশি পুলিশি অভিযানে উদ্ধার লাক্ষাধিক টাকা একাধিক সামগ্রি। আজ, মঙ্গলবার ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে। একইসঙ্গে অভিযুক্তদের হেফাজতের আবেদন জানাবে পুলিশ।

আরও পড়ুনঃ শহিদ মিনার চত্বরেই কেন অভিষেকের সভা? মামলা গড়াল হাইকোর্টে

সুত্রের খবর, সল্টলেকের বি পি ব্লকে দীর্ঘদিন ধরে একটি কল সেন্টার রমরমিয়ে চলছিল। ভি এইচ এম বিজনেস সার্ভিসেস নামে ওই সংস্থাটি বহুদিন ধরেই ঋণ প্রদানের নামে একাধিক মানুষের সঙ্গে প্রতারণা করত। শুধু এই রাজ্যেই নয়, ভিন রাজ্যেও তারা প্রতারণার ফাঁস পেতেছিল। মূলত ওই সংস্থাটি বেসরকারি একটি কোম্পানির মোবাইল টাওয়ারের পাশাপাশি বিভিন্ন রকমের ঋণ প্রদানের নামে সাধারণ মানুষের সঙ্গে একাধিক আর্থিক প্রতারণা করত।

Open photo

এরপরেই বিধাননগর সাইবার শাখায় প্রতারণার একাধিক অভিযোগ আসতে থাকে। অভিযোগ পেয়ে তদন্তে মেনেই বিধাননপর সাইবার থানার পুলিশ সল্টলেকের বি পি ব্লকের মার্টিন বার্ন বিজনেস পার্কের ষষ্ঠ তলায় ওই কল সেন্টারে হানা দেয়। পুলিশি হানায় ১০ জন মহিলা সহ ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

ফের শহরে প্রতারণা চক্রের পর্দাফাঁস! পাশাপাশি উদ্ধার হয় প্রায় ৫৬ লক্ষ টাকা

Open photo

পাশাপাশি উদ্ধার হয়, প্রায় ৫৬ লক্ষ টাকা। এছাড়াও একটি আইপ্যাড, ২৩টি স্মার্টফোন, দুটি কম্পিউটার, ১৪টি ডেবিট কার্ড, ২৪টি কিপ্যাড ফোন সহ চারটি অ্যাটেনডেন্ট রেজিস্ট্রার খাতা উদ্ধার করে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত