নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের সমহারে ডিএর দাবিতে প্রায় ৬০ দিন ধরে একটানা শহীদ মিনারের পাদদেশে ধর্না ও অনশন কর্মসূচি জারি রেখেছে সরকারি কর্মচারিদের সংগঠন, সংগ্রামী যৌথ মঞ্চ। বুধবার সেখানেই সভার কথা রয়েছে তৃণমূলের ছাত্র যুবর। সভার মূল বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই সভার বিরোধিতা করে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন ডিএ আন্দোলনকারীদের একাংশ। শহিদ মিনার চত্বরেই কেন অভিষেকের সভা? প্রশ্ন তুলেছেন তাঁরা।


তাঁদের বক্তব্য, শহিদ মিনার চত্বরে এখনও ডিএ আন্দোলনকারী ধর্না চালিয়ে যাচ্ছেন। তাঁদের ধর্না মঞ্চ আছে। তা সত্ত্বেও কীভাবে তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেকের সভা আয়োজনের অনুমতি দেওয়া হল কীভাবে? মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। দুপুর ২ টো নাগাদ মামলার শুনানি।

ডিএ আন্দোলন ন্যে কয়েক মাস ধরেই শাসক বনাম সরকারি কর্মচারীদের দ্বন্দ্ব লেগেই রয়েছে। মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন, মুণ্ডু কেটে নিলেও ডিএ দিতে পারব না। একইসঙ্গে শাসক দলের নেতাদের তরফে ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে একাধিক মন্তব্য করতে দেখা গেছে। গত শনিবার ৪৪ দিনের মাথায় অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন ডিএ আন্দোলনকারীরা। তবে আন্দোলন জারি রেখেছেন তাঁরা। বুধবার শহিদ মিনার চত্বরে যুব তৃণমূলের সমাবেশ রয়েছে। সেদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা অবধি গণ অবস্থান কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে।


শহিদ মিনার চত্বরেই কেন অভিষেকের সভা? প্রশ্ন ডিএ আন্দোলনকারীদের

তৃণমূলের ছাত্র যুবর তরফে যে মিছিল ডাকা হয়েছে, সেখানে প্রধান বক্তা হিসেবে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর মাত্র ২৪ ঘন্টা হাতে রয়েছে দুই পক্ষের কাছে। তার আগে আদালতের তরফে তৃণমূলের মিছিলও নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়? সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।







