নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ঠিক তারপরেই ভোলবদল করলেন তেহট্টের তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়কের মুখে এখন বিরোধী স্বর। সিবিআইকে সব সত্যিটা বলে দেব। কারোর কাছ থেকে পাঁচ পয়সা নিইনি। এমনটাই জানিয়েছেন বিধায়ক।
আরও পড়ুনঃ Mamata Banerjee: প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেব, শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার


নিয়োগ দুর্নীতি মামলায় অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে। সেই মামলার তদন্ত করছিল সিআইডি। তাপস সাহার আপ্ত সহায়ক জানিয়েছেন, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার জন্য একাধিকজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন তাপস। এখন সিবিআই তদন্তের মুখোমুখি হওয়ার আগে তৃণমূল বিধায়ক জানিয়েছেন, সিবিআই তদন্তকে স্বাগত। সিবিআই তদন্ত করেও কিছু পাবে না। তাপস সাহা কারোর কাছ থেকে টাকা নেয়নি।

উল্লেখ্য, ২০১৬ সালে পলাশিপাড়া থেকে বিধায়ক হয়েছিলেন তাপস। পরে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতেই তেহট্ট থেকে তাঁকে প্রার্থী করে দল। এবিষয়ে অবশ্য তাপস সাহা জানিয়েছেন, মানিক বহু টাকা দিয়ে ম্যানেজ করেছে। আমি সেটা পারিনি। এরপরেই দলের বিরুদ্ধে সরব হন তৃণমূল বিধায়ক। তাঁর অভিযোগ, এ পার্টিতে কে কার কথা শোনে! দিদি ব্যতিক্রম। তাঁকে আমি শ্রদ্ধা করি।
সিবিআইকে সব সত্যিটা বলে দেব, ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক

নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ সময় ধরেই তাপস সাহা সিআইডির মুখোমুখি হয়েছেন। হঠাৎ করে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিতেই কেন ভোলবদল করলেন? রাজনৈতিক মহলে শোরগোল পরে গেছে। তবে কী দুর্নীতি থেকে গা বাঁচাতে দলের বিরুদ্ধে মন্তব্য করছেন তিনি? প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।









