সারাদেশ জুড়ে চলছে কৃষক বিদ্রোহ। এর কিছুক্ষণের মধ্যেই এই নিয়ে দুইটি মামলায় শুরু হতে চলেছে শুনানি। এর মধ্যে একটি মামলা কৃষকদের বিরুদ্ধে এবং অন্যটি কৃষকেরা করে। আর আজই এই মামলার শুনানি।
কৃষি আইনকে চ্যালেঞ্জ, আরও জোড়ালো হচ্ছে কৃষি আন্দোলন। এবার সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো এই আন্দোলন। 'বিতর্কিত' কৃষি বিলের আইনকে চ্যালেঞ্জ করে শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ভারতীয় কিষান ইউনিয়ন।
‘বিজেপি সরকারের আমলে সিবিআই পানের দোকানে পরিণত হয়েছে’। কোথাও তদন্ত করতে গেলে সেই রাজ্যের ক্ষমতাসীন সরকারের অনুমতি নিতে হবে সিবিআইকে। বৃহস্পতিবার এই রায়ই দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি সরকারের আমলে সিবিআই পানের দোকানে পরিণত হয়েছে বলে কটাক্ষ করলেন মহারাষ্ট্রের একজন মন্ত্রী আসলাম শেখ।
সর্বোচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও ছটপুজো করতে চেয়ে রবীন্দ্র সরোবরে বাইরে বিক্ষোভ দেখালেন ভক্তেরা। যদিও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সাময়িক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ভক্তদের অবশ্য দাবি, ৪ ঘণ্টার জন্য ছট পুজো করলে পরিবেশের কোনও ক্ষতি হবে না। তাই তাঁদের যেন অন্তত ৪ ঘণ্টার জন্য পুজোর অনুমতি দেওয়া হয়।
বেসরকারী স্কুল ফি নিয়ে হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রীম কোর্ট। এই অর্থবর্ষে বেসরকারি স্কুল ফি কোনভাবেই বাড়ানো যাবে না। এমনকি, সব বোর্ডের ১৪৫টি স্কুল ন্যূনতম ২০% ছাড় দেবে টিউশন ফি-তে।