কৃষি আইনকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে দারস্থ ভারতীয় কিষান ইউনিয়ন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কৃষি আইনকে চ্যালেঞ্জ, আরও জোড়ালো হচ্ছে কৃষি আন্দোলন। এবার সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো এই আন্দোলন। ‘বিতর্কিত’ কৃষি বিলের আইনকে চ্যালেঞ্জ করে শুক্রবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ভারতীয় কিষান ইউনিয়ন। অন্যদিকে বৃহস্পতিবারই কৃষকদের সঙ্গে আলোচনা করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর

আরও পড়ুনঃ ফের দেশজুড়ে কৃষক আন্দোলনের ডাক দিল কৃষক সংগঠনগুলি।

সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন থামিয়ে আলোচনায় বসার আর্জি জানান কৃষিমন্ত্রী। তিনি আরও বলেন,কেন্দ্রীয় সরকারের তরফে ইউনিয়নকে প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত এর কোনো জবাব মেলেনি।

কৃষি আইনকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে দারস্থ ভারতীয় কিষান ইউনিয়ন।
কৃষি আইনকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে দারস্থ ভারতীয় কিষান ইউনিয়ন।

উল্লেখ্য, কৃষকদের নিয়ে পাঁচ দফা বৈঠকে বসলেও জট এখনও পর্যন্ত কাটেনি। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকেও ফল মেলেনি। তারপরই কৃষকদের তরফে লিখিত আকারে একটি খসড়া পাঠানো হয়।

সেইটাও একসময় খারিজ করে দেয় কৃষকেরা। আর এই তিন কৃষি আইন বাতিলের দাবিতে আগামী ১৪ ডিসেম্বর পুনঃরায় বিজেপি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। এমনকি রিলায়েন্স, আদানি, আম্বানিদের প্রতিষ্ঠান ও সামগ্রী বয়কটেরও এদিন ডাক দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত