উৎসবের মরশুমে বাজি পোড়ানোর আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : উৎসবের মরশুমে বাজি পোড়ানোর আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট।করোনা পরিস্থিতিতে বাজি বিক্রি এবং ফাটানো দুটোতেই নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। আর সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই আদালতে পাল্টা আবেদন করে আতসবাজি সংগঠন গুলি। এদিন এই আবেদনকেই খারিজ করে, সুপ্রিম কোর্ট

আরও পড়ুনঃ শিক্ষাব্যবস্থাতে বড়সড় বদল। দিতে হবে না টেস্ট পরীক্ষা।

এবিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দিরা ব্যানার্জীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, “উৎসব গুরুত্বপূর্ণ, তা আমরা বুঝতে পারছি। কিন্তু, এমন এক পরিস্থিতিতে আমরা আছি যখন জীবন এমনিতেই চরম বিপদে। জীবনের থেকে মূল্যবান কিছুই নয়। তাই জীবন রক্ষাই এখন একমাত্র আগ্রাধিকার।”

করোনার জেরেই এবছর কালিপুজো,ছটপুজো,জগদ্ধাত্রী পুজো সহ উৎসবে আতসবাজি পোড়ানো বা বিক্রিও বন্ধ থাকছে। হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ে ডিভিশন বেঞ্চ আতসবাজি সংগঠনের এই আবেদনকে নাকোচ করে দেয়। রাজ্য হাইকোর্টকে এবিষয়ে কড়া নির্দেশিকা জারি করার নির্দেশ দেয়।

উৎসবের মরশুমে বাজি পোড়ানোর আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট। এছাড়াও এই উৎসবের মরশুমে কতটা মানা হল, সেই উত্তরও হাইকোর্টকে দিতে হবে বলে জানানো হয়। উল্লেখ্য, দীপাবলির মরশুমে বাজি পোড়ানো যাতে বন্ধ হয়, তার জন্য কলকাতা হাইকোর্টের পাশাপাশি, দিল্লি এবং কর্ণাটক হাইকোর্টেও বাজির উপর নির্দেশিকা জারি করেছিলো। আর তাতেই সমস্যায় পড়েছে বাজি তৈরী কারিগর থেকে শুরু করে বাজি বিক্রেতারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত