সুপ্রিম কোর্টে কৃষক বিক্ষোভ নিয়ে শুনানি আজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কৃষক বিক্ষোভ নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি। সারাদেশ জুড়ে চলছে কৃষক বিদ্রোহ। এর কিছুক্ষণের মধ্যেই এই নিয়ে দুইটি মামলায় শুরু হতে চলেছে শুনানি। এর মধ্যে একটি মামলা কৃষকদের বিরুদ্ধে এবং অন্যটি কৃষকেরা করে। আর আজই এই মামলার শুনানি। কৃষকদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেখানে বলা হয়েছে, এই বিক্ষোভের ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ অবরোধ করা হচ্ছে। এর ফলে বহুক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে সংকট দেখা দিচ্ছে।

আরও পড়ুনঃ যারা জোয়ারে আসে তাঁরা ভাঁটায় চলে যায়, BJP অফার দিচ্ছে কেষ্ট, বক্সিকে! মমতা

কৃষক বিক্ষোভ নিয়ে আজ সুপ্রিম কোর্টে শুনানি। এতে জোগান কমায় বাড়ছে জিনিসপত্রের দাম। এখনও পর্যন্ত দেশ কোভিড মুক্ত হয়নি। আর এই পরিস্থিতিত এই থেকে বাড়তে পারে সংকমণ। এই বিষয়টি যেন সুপ্রিম কোর্ট বিবেচনা করে দেখে। আর কৃষকদের করা মামলায় বলা হয়েছে, গোটা বিষয়টিকে বিবেচনা করে কেন্দ্রীয় সরকার যেন কৃষকদের স্বার্থ রক্ষা করে।

  বিভিন্ন জায়গায় কৃষকেরা পুলিশের হাতে মার খাচ্ছে। তাঁদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। শীর্ষ আদালত যেন কৃষকদের মানবাধিকার সংক্রান্ত সুরক্ষা নিশ্চিত করে। এমনকি, কৃষকেরা তাদের ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন। তাঁরা সুপ্রিম কোর্টকে তাঁদের এই দাবিও বিবেচনা করে দেখতে অনুরোধ জানিয়েছে। অচিরেই শুরু হচ্ছে শুনানি। গোটা দেশ সেইদিকে তাকিয়েই।  

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত