যারা জোয়ারে আসে তাঁরা ভাঁটায় চলে যায়, BJP অফার দিচ্ছে কেষ্ট, বক্সিকে! মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যারা জোয়ারে আসে তাঁরা ভাঁটায় চলে যায়, BJP অফার দিচ্ছে কেষ্ট, বক্সিকে! জলপাইগুড়ির পর আজ কোচবিহারের জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়িতে সভা করার পর সোজা সেখান থেকে কোচবিহারে চলে আসেন মুখ্যমন্ত্রী। গতকাল রাতে কোচবিহারের সার্কিট হাউওসেই ছিলেন তিনি।  আজ, বুধবার কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা হল তাঁর। এদিনের জনসভা থেকে বিজেপির উদ্দেশ্যে ব্যাপক আক্রমণ শানান মমতা বন্দোপাধ্যায়।

আরও পড়ুনঃ গোর্খাল্যান্ড নয়, বিজেপি কে উৎখাত করাই লক্ষ্য! মমতার পাশেই পাহাড়।

এদিন তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, “আমরা সব করে দিয়েছি, এ বার আপনাদের কাছে আমার কিছু চাইবার আছে। তৃণমূল সরকার কুকথা, অসত্য কথা বলে কখনও ভোট নেয় না।” তিনি লোকসভা নির্বাচনের ফলাফল মনে করিয়ে দিয়ে মানুষের কাছে প্রশ্ন করেন, “উত্তরবঙ্গে একটাও আসনে জেতেনি তৃণমূল। কী অপরাধ ছিল আমাদের? কী অন্যায় করেছিলাম। এবার বিধানসভা ভোটে আমি আপনাদের আশীর্বাদ-দোয়া সবটাই চাই।”

পাশাপাশি বিজেপিকে চম্বলের ডাকাত আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “লোকসভায় রাতের অন্ধকারে টাকার খেলাটা বুঝতে পারিনি, এবার কিন্তু বুঝে গিয়েছি।” বিজেপি কে নিশানা করে তাঁর বক্তব্য, “ওরা সব বহিরাগত চম্বলের ডাকাত, কখনও পুলিশকে ভয় দেখাচ্ছে, কখনও তৃণমূলকে ভয় দেখাচ্ছে! ক্ষমতা থাকলে গায়ে হাত দিয়ে দেখ!” তিনি আরও বলেন, “ওদের নেতারা এসে বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছিলেন, বীরসা মুন্ডা বলে আরেকজনের গলায় মালা দিয়ে এল, বুঝুন!”

যারা জোয়ারে আসে তাঁরা ভাঁটায় চলে যায়, BJP অফার দিচ্ছে কেষ্ট, বক্সিকে! বিজেপি থেকে তৃণমূল নেতাদের কাছে প্রস্তাব আসছে বলে তিনি জানান, “কোথায় গিয়েছে বুঝুন বিজেপি, সুব্রত বক্সিকে ফোন করে বলছে, আপনার সঙ্গে একটু বসব! আমার রাজ্য সভাপতিকে ফোন করে দিচ্ছে? কেষ্টর কাছে দিল্লি থেকে ফোন আসছে।” চাকরি ইস্যুতে বিজেপি কে কটাক্ষ করে মমতা বলেন, “২ কোটি মানুষের চাকরি দেব বলেছিল? কোথায় গেল? এখন আবার প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিশ্রুতি মানেই জানবেন ভাঁওতাবাজি। লোকসভা ভোটের আগে কী বলেছিল? সব মানুষকে ১৫ লক্ষ টাকা দেব, কোথায় গেল?”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত