রবীন্দ্র সরবরে ছট পুজোতে না সুপ্রিম কোর্টের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রবীন্দ্র সরবরে ছট পুজোর অনুমতি দিলো না সুপ্রিম কোর্ট। কিছুদিন আগেই রবীন্দ্র সরোবরে ছট পুজোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছিল রাজ্যসরকার। আর সেই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের বিচারপতি আরএফ নরিমানের নেতৃত্বে জারি হয় এই নোটিশ।

আরও পড়ুনঃ আমার কাছে সব ফুলই ভাল! এবার পদ্মফুলে তৃণমূলের শীলভদ্র দত্ত?

ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, সর্বোচ্চ আদালতে দারস্থ হয়েছিলো কলকাতার মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি (সিএমডিএ)। রবীন্দ্র সরোবরে ছট পুজোর অনুমতির আবেদন জানিয়েছিল তাঁরা। গতবছরই পরিবেশ আদালতের নির্দেশ অমান্য করেই ছটপুজো হয়েছিল রবীন্দ্র সরোবরে। আর তাতেই নষ্ট হয়েছিলো সরবরের পরিবেশ।

আরও পড়ুনঃ কাটমানির হিসেব চেয়ে তৃনমূল নেতার বিরুদ্ধে পোস্টার ক্যাম্পেন!

রবীন্দ্র সরবরে ছট পুজোতে না সুপ্রিম কোর্টের। কারণ ছট পুজোয় যেসব সামগ্রি ব্যবহার হয় তাতে তেল, ঘি, সিঁদুরে জলজ প্রাণীদের জীবন বিপন্ন হয়েছিলো। আর তাতেও গত বছর এক প্রকার জোর করেই সরবরে ছট পুজো করা হয়েছিলো। এতে পরিবেশবিদরা সরব হয়েছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। কেন রাজ্য সরকার কড়া পদক্ষেপ করেনি তা নিয়ে অভিযোগ তুলেছিলেন তাঁরা। আর এইবছরও ছট পুজো আসতে না আসতেই রবীন্দ্র সরবরে ছট পুজোয় অনুমতি দিলো না সুপ্রিম কোর্ট।

ছট পূজা কি? ছট্‌ অর্থাত্‍ ছটা বা রশ্মির পূজা। এই রশ্মি সূর্য থেকেই পৃথিবীর বুকে আসে। এই পূজা সূর্যদেবেরই পূজা। দীপাবলির ঠিক ছ-দিন পর পালিত ছট্ উত্‍সব হিন্দু ধর্মের একটি মুখ্য ব্রত। কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠীতে ছট্ ব্রতর বিধান রয়েছে। অথর্ব বেদেও এই পর্বের উল্লেখ রয়েছে। ভবিষ্যপুরাণে বলা হয়েছে, শ্রীরামচন্দ্র চৌদ্দ বত্‍সর বনবাসের পর অযোধ্যায় ফিরে এসে সূর্যদেবের আরাধনা করেন। সেদিন থেকেই এই পূজার উদ্ভব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত