ক্রমশ ক্ষীণ হচ্ছে চিকিৎসকদের আশা। অত্যন্ত সংকটজনক বাংলার অপু।

ক্রমশ ফুরোচ্ছে ডাক্তারদের আশা, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর আবারও অবনতি হয়েছে শারীরিক অবস্থার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার তাঁর অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসকেরা জানান, মাঝে রক্তক্ষরণ নিয়ন্ত্রণে এলেও ফের রাতের দিকে আবারও রক্তক্ষরণ হয়‌ তাঁর।