কাটমানির হিসেব চেয়ে তৃনমূল নেতার বিরুদ্ধে পোস্টার ক্যাম্পেন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাটমানির হিসেব চেয়ে তৃনমূল নেতার বিরুদ্ধে পোস্টার ক্যাম্পেন! তাতে উল্লেখ করা হয়েছে তৃণমূল নেতার নাম। বর্ধমানের তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে পড়ল পোস্টার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সরকারি প্রকল্পে গরিবদের টাকা থেকে কাটমানি নিয়েছেন তিনি। একাধিক জায়গায় এই পোস্টার পড়েছে।

আরও পড়ুনঃ আমার কাছে সব ফুলই ভাল! এবার পদ্মফুলে তৃণমূলের শীলভদ্র দত্ত?

শুধু অভিযোগই করা হয়নি গরিবদের টাকা ফেরতও চাওয়া হয়েছে। এই ঘটনার ফলে উত্তেজনার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, পূর্ব বর্ধমানের গলসির এক নম্বর ব্লকের উচ্চগ্রামের ঘটনা। সাদা কাগজের মধ্যে লালকালি দিয়ে লেখা। পোস্টারটিতে লেখা হচ্ছে বিভিন্ন দুর্নীতির কথা। পঞ্চায়েতে একশো দিনের কাজে দুর্নীতি, সরকারি প্রকল্পে গরিবদের টাকা হাতানো, ঠিকাদারের কাছ থেকে কমিশন নেওয়া, পানীয় জল প্রকল্পে দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে।

কাটমানির হিসেব চেয়ে তৃনমূল নেতার বিরুদ্ধে পোস্টার ক্যাম্পেন। পোস্টারে এলাকার দুই দাপুটে তৃণমূলের নেতা সরোজ চক্রবর্তী ও আক্কেল আলির উল্লেখ করা হয়েছে। গ্রামের বাসস্ট্যান্ড থেকে শুরু করে এলাকার বিভিন্ন জায়গায় এই একই পোস্টার দেখা গেছে। তৃণমূলের তরফে দাবী করা হয়েছে, রাতে অন্ধকারে এই কাজ করা হয়েছে।

অন্যদিকে স্থানীয় বিজেপি নেতার অনুমান দলের গোষ্ঠী কোন্দলের ফলেই এই পোস্টার পড়েছে। তাঁর মতে, তৃণমূলের অপর গোষ্ঠী এই কাজ করেছে। তৃণমূল নেতা সরোজ চক্রবর্তী বলেন, শুধু মাত্র তাঁকে বদনাম করার জন্যই এই ঘটনা ঘটান হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন