ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কাউকে জোর করা যাবে না এবং কারোর ভ্যাকসিন না নেওয়া থাকলে তাকে কথাউ প্রবেশাধিকার দেওয়া হবে না সেটাও আইনসঙ্গত হতে পারেনা বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট।
যে সংবিধান রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে ক্ষমতার পৃথকীকরণ প্রদান করে, তাঁদের দায়িত্ব পালনের সময় সকলের লক্ষ্মণরেখা মাথায় রাখা দরকার। শনিবার মুখ্যমন্ত্রী এবং হাইকোর্টের প্রধান বিচারপতিদের যৌথ সম্মলনে বক্তব্য রাখতে গিয়ে একথা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা।
গত সোমবার সুপ্রিম নির্দেশে জামিন খারিজ হয়। রবিবার আত্মসমর্পণ করতে হল কৃষক মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশীষ মিশ্র। আদালতের নির্দেশ ছিল এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে আশীষকে সময় পেরিয়ে যাওয়ার আগেই আদাতের কাছে আত্মসমর্পণ করতে হল তাঁকে।
হাত বেঁধে দেওয়া হচ্ছে সিঙ্গেল বেঞ্চের। কেন তাঁর রায়ে বারবার স্থগিতাদেশ দেওয়া হচ্ছে? এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।