Lakhimpur Kheri: সুপ্রিম নির্দেশে জামিন খারিজ, আত্মসমর্পণ করল মন্ত্রীর ছেলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত সোমবার সুপ্রিম নির্দেশে জামিন খারিজ হয়। রবিবার আত্মসমর্পণ করতে হল কৃষক মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশীষ মিশ্র। আদালতের নির্দেশ ছিল এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে হবে আশীষকে সময় পেরিয়ে যাওয়ার আগেই আদাতের কাছে আত্মসমর্পণ করতে হল তাঁকে।

আরও পড়ুনঃ Dilip Ghosh and Suknata Majumder: পাশে বসে দিলীপ ঘোষ, অভিজ্ঞতার তত্ত্ব বুঝিয়ে দিলেন সুকান্ত

উল্লেখ্য, উল্লেখ্য, ৩ অক্টোবর কেন্দ্র সরকারের আনা তিন কৃষি আইনের বিরুদ্ধে উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে বিক্ষোভ প্রদর্শন করছিলেন কৃষকরা। সেই সময়েই বিক্ষোভকারী কৃষকদের ওপর গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশীষ মিশ্র। এরপর অজয়কে গ্রেফতার করা হলেও ১০ ফেব্রুয়ারি এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পায় সে।

Lakhimpur Violence: Ashish Mishra Surrenders Following Supreme Court's Order. Read Here | Mint

এমনকি এর আগে ঘটনার তদন্তের জন্য যে সিট গঠন করা হয়েছিল তাঁরাই আদালতের কাছে আর্জি করেছিলেন আশীষ মিশ্রর জামিনের আবেদন খারিজের জন্য। রাজ্যের ঘাড়েই দায় ঠেলে দেওয়া হয়েছিল।

ঘটনার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মৃত কৃষকদের পরিবার। অভিযোগ, সাক্ষীদের ভয় দেখাচ্ছেন আশীষ মিশ্র। এমনকি এক সাক্ষীর ওপর হামলার অভিযোগ ওঠে। এমনকি উত্তরপ্রদেশে বিজেপির জয়ের পর হামলা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন মৃত কৃষকদের পরিবার।

সুপ্রিম নির্দেশে জামিন খারিজ, বাড়ছে কৃষকদের চাপও 

সুপ্রিম নির্দেশে জামিন খারিজ, বাড়ছে কৃষকদের চাপও 
সুপ্রিম নির্দেশে জামিন খারিজ, বাড়ছে কৃষকদের চাপও

এরপরেই এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে অভিযুক্তকে আত্মসমর্পণ করতে হবে। অভিযুক্তের বিরুদ্ধে শুনানি চলাকালীন প্রভাব ফেলার অভিযোগ আনেন বিচারপতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত