Dilip Ghosh and Suknata Majumder: পাশে বসে দিলীপ ঘোষ, অভিজ্ঞতার তত্ত্ব বুঝিয়ে দিলেন সুকান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য বিজেপিতে অভিজ্ঞ লোকের অভাব রয়েছে। একথা দুই উপনির্বাচনে হারের পর রাজ্য বিজেপির নেতৃত্বদের মুখেই শোনা যাচ্ছিল। সাংসদ সৌমিত্র খাঁ এর পর এবিষয়ে সরব হয়েছিলেন প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। রবিবার পাশে বসে দিলীপ ঘোষ। তাকেই জবাব দিলেন সুকান্ত মজুমদার।

আরও পড়ুনঃ Maldah Blast: বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, বোমা বিস্ফোরণে আহত পাঁচ শিশু

বালুরঘাটের সাংসদের কথায়, শুরুতেই কারোর অভিজ্ঞতা থাকে না। আমি যখন রাজ্য সভাপতি হয়েছি তখন আড়াই বছর সাংসদ থাকার অভিজ্ঞতা ছিল। আর দিলীপ ঘোষ যখন সভাপতি হন তখন ছ’মাস, এক বছরের রাজনীতির অভিজ্ঞতা ছিল। একথা তিনি যখন বলছেন তখন পাশে বসে দিলীপ ঘোষ।

Bengal BJP leaders meet Modi, call for speedy CAA rollout so 'those  eligible can benefit'

সুকান্তর অভিজ্ঞতা কম৷ সবে দায়িত্ব পেয়েছেন। তবে ওঁর জানা উচিৎ যে দলে যারা বহুদিন ধরে রয়েছেন, বিভিন্ন আন্দোলনের অংশ হয়েছেন তাদের গুরুত্ব দেওয়া উচিৎ৷ দিলীপ ঘোষের একথা বলার পরেই রাজ্য রাজনীতিতে বিজেপির ঘরের ভিতরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করে।

পাশে বসে দিলীপ ঘোষ, সরব সুকান্ত

পাশে বসে দিলীপ ঘোষ, সরব সুকান্ত
পাশে বসে দিলীপ ঘোষ, সরব সুকান্ত

উল্লেখ্য, গত বছর বিধানসভা নির্বাচনের পরেই দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি আনা হয়েছিল। এরপর রাজ্য কমিটি থেকে জেলা সভাপতি, একেবারে খোলনলচে বদলে যায় বিজেপির। এতে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব বাড়তে শুরু করে। তার ওপর একের পর এক নির্বাচনে হারতে হয়েছে বিজেপিকে, দ্বিতীয় স্থান থেকে এখন বামেদের পিছনে চলে গেছে গেরুয়া শিবির। তারপরেই একের পর এক নেতাদের মন্তব্য উঠে আসছিল। সকলকেই আজ জবাব দিলেন রাজ্য সভাপতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত