Maldah Blast: বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, বোমা বিস্ফোরণে আহত পাঁচ শিশু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, মালদহঃ বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি। বোমা বিস্ফোরণে আহত ৫ শিশু। মালদহ জেলার কালিয়াচক থানার গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়ির অধীন গোপালনগর গ্রামের ঘটনা। রবিবার দুপুরের দিকে একটি বাগানের মধ্যে বোমা বিস্ফোরণে পাঁচ শিশু আহত। আহতদের সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ Narendra Modi: গণতন্ত্র হোক বা উন্নয়ন, দেশের জন্য উদাহরণ জম্মু-কাশ্মীর, দাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

আহতদের পাঁচ জনের নাম বিক্রম সাহা(৮), শুভজিত সাহা(৯), মিঠুন সাহা(১০), সুবল সাহা(৬) এবং রাইহান সেখ(৪)। আহতদের কারোর বয়স ৪ আবার কারোর বয়স ১০। ঘটনায় গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

Kerala: Youth killed in bomb blast in Kannur - India News

আহতদের প্রথমে গোলাপগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক সকলকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। খবর পেয়েছে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ।

বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি, হাসপাতালে ভর্তি পাঁচ শিশু 

vlcsnap 2022 04 24 17h11m13s612

পুলিশের অনুমান একটি কুয়োর পাশে বোমা গুলি রাখা ছিল। পুলিশের সন্দেহ ওই এলাকাতে আরও বেশ কিছু বোমা মজুত থাকতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত