Lakhimpur Kheri: অভিযুক্ত মন্ত্রীর ছেলের জামিন খারিজ, আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর ঘটনায় তোলপাড় হয় জাতীয় রাজনীতি। গ্রেফতার হয় ঘটনার অন্যতম অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশীষ মিশ্র। কিন্তু এলাহাদাবাদ হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পায় আশীষ। সোমবার অভিযুক্ত মন্ত্রীর ছেলের জামিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ বীরভূমের কীর্ণাহারে উদ্ধার রক্তাক্ত মহিলার দেহ, ধর্ষণ করে খুন? সন্দেহ পুলিশের

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে অভিযুক্তকে আত্মসমর্পণ করতে হবে। অভিযুক্তের বিরুদ্ধে শুনানি চলাকালীন প্রভাব ফেলার অভিযোগ আনেন বিচারপতি।

Lakhimpur Kheri violence: UP govt agrees to appointment of retired judge to monitor probe | India News,The Indian Express

উল্লেখ্য, ৩ অক্টোবর কেন্দ্র সরকারের আনা তিন কৃষি আইনের বিরুদ্ধে উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে বিক্ষোভ প্রদর্শন করছিলেন কৃষকরা। সেই সময়েই বিক্ষোভকারী কৃষকদের ওপর গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশীষ মিশ্র। এরপর অজয়কে গ্রেফতার করা হলেও ১০ ফেব্রুয়ারি এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্তি পায় সে।

Lakhimpur Kheri incident was well planned SIT Uttar pradesh farmers | India News – India TV

এমনকি এর আগে ঘটনার তদন্তের জন্য যে সিট গঠন করা হয়েছিল তাঁরাই আদালতের কাছে আর্জি করেছিলেন আশীষ মিশ্রর জামিনের আবেদন খারিজের জন্য। রাজ্যের ঘাড়েই দায় ঠেলে দেওয়া হয়েছিল।

অভিযুক্ত মন্ত্রীর ছেলের জামিন খারিজ, সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত 

অভিযুক্ত মন্ত্রীর ছেলের জামিন খারিজ, সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত 
অভিযুক্ত মন্ত্রীর ছেলের জামিন খারিজ, সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত

ঘটনার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মৃত কৃষকদের পরিবার। অভিযোগ, সাক্ষীদের ভয় দেখাচ্ছেন আশীষ মিশ্র। এমনকি এক সাক্ষীর ওপর হামলার অভিযোগ ওঠে। এমনকি উত্তরপ্রদেশে বিজেপির জয়ের পর হামলা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন মৃতো কৃষকদের পরিবার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত