বীরভূমের কীর্ণাহারে উদ্ধার রক্তাক্ত মহিলার দেহ, ধর্ষণ করে খুন? সন্দেহ পুলিশের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার সাতসকালে বীরভূমের কীর্ণাহারে উদ্ধার রক্তাক্ত মহিলার দেহ। হরনাগুনপুর গ্রামের একটি মাঠ থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম মঞ্জু বাগদী। বয়স ৩৮। ধর্ষণের পরে খুন করা হয়েছে মহিলাকে? উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

স্থানীয় সূত্রে খবর, মহিলার মৃতদেহে গলায় ফাঁস লাগানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মহিলার পরিচিতদের মধ্যেই কেউ ডেকে ধর্ষণ করে খুন করেছে। কিন্তু রাতের অন্ধকারে কেন ফাঁকা মাঠে ডাকা হয়েছিল তাঁকে? প্রশ্ন পুলিশের।

No evidence to confirm if minor girl was raped before killing: Delhi Police

এলাকাবাসীর তরফে জানানো হয়েছে, বহুদিন আগেই মঞ্জুর স্বামীর মৃত্যু হয়। তারপর থেকে একাই থাকতেন। একজনের সঙ্গে মহিলার প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের তরফে জানানো হয়েছে, মহিলার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দেহ উদ্ধারের সময় মৃতার গলায় শাড়ির ফাঁস লাগানো ছিল বলে জানা গেছে।

পুলিশের সন্দেহ, মৃত্যুর আগে মহিলা যৌন সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। সে সময়েই তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মহিলার দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের প্রয়োজনে স্থানীয় বাসিন্দা এবং মহিলার পরিচিতদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

বীরভূমের কীর্ণাহারে উদ্ধার রক্তাক্ত মহিলার দেহ, তদন্তে পুলিশ 

বীরভূমের কীর্ণাহারে উদ্ধার রক্তাক্ত মহিলার দেহ, তদন্তে পুলিশ 
বীরভূমের কীর্ণাহারে উদ্ধার রক্তাক্ত মহিলার দেহ, তদন্তে পুলিশ 

 

গত কয়েক দিনে দুটি গণধর্ষণের ঘটনা ঘটেছে বীরভূম জেলায়। শান্তিনিকেতন এবং কাঁকড়াতলা এলাকায় দুই নাবালিকাকে গণধর্ষণের ঘটনার পর ফের এক মহিলার রহস্যমৃত্যু ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত