আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনা পরিস্থিতির কারণে দু’বার পিছিয়ে যাওয়ার পর শনিবার ফের ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ঘোষণা করা হল। আগামী ২৫ এপ্রিল থেকে পয়লা মে পর্যন্ত উৎসব অনুষ্ঠিত হতে চলেছে ।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি, সতর্কতা জারি করলো হাওয়া অফিস

প্রথমে ৭ জানুয়ারি থেকে এই উৎসব শুরু হওয়ার কথা ছিল । কিন্তু রাজ্যে কোভিডের অস্বাভাবিক বাড়বাড়ন্তের ফলে সাময়িক স্থগিত রাখা হয় চলচ্চিত্র উৎসব । তবে এখন পরিস্থিতি অনেকটাই আয়ত্তে । রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাও কম রয়েছে ৷ ফলে সরকারি তরফে নতুন দিন ঘোষণা করা হল।

২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

এবার মোট ৪০টি দেশের ছবি আসছে উৎসবে। আগামী ২৫ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নজরুল মঞ্চে অনুষ্ঠান হবে উদ্বোধনী অনুষ্ঠান।  উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হবে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’।

শনিবারের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, গৌতম ঘোষ, অরিন্দম শীল প্রমুখ। এদিনের সাংবাদিক বৈঠকে ছিলেন তথ্য ও সংস্কৃতি সচিব শান্তনু বসু, ফিনল্যান্ডের কনসাল জেনারেল সুব্রত হালদারও।

আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

১০ টি জায়গায় প্রদর্শিত হবে মোট ১৬০ টি সিনেমা । ৬২ টি বাংলা সিনেমা দেখানো হবে । সিনেমাগুলি দেখানো হবে নন্দন ১, ২, ৩, নজরুল তীর্থ ১,২, রবীন্দ্র সদন, রবীন্দ্র ওকাকুরা ভবন, চলচ্চিত্র শতবর্ষ ভবন, কনফারেন্স হল, কলকাতা ইনফর্মেশন সেন্টার ও শিশির মঞ্চে ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত