নজরবন্দি ব্যুরোঃ হাত বেঁধে দেওয়া হচ্ছে সিঙ্গেল বেঞ্চের। কেন তাঁর রায়ে বারবার স্থগিতাদেশ দেওয়া হচ্ছে? এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি স্কুল শিক্ষক নিয়োগে বড়সড় দুর্নীতির ভইযোগে একাধিক বড়সড় সিদ্ধান্ত নিতে দেখা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তাই ক্ষুব্ধ হয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছেন তিনি।
আরও পড়ুনঃ Big Breaking: বড় সুখবর! DA বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের


একেবারে প্রধান বিচারপতি এনভি রামানার হস্তক্ষেপের দাবী করলেন তিনি। অভিযোগ, কাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আদালত সমস্ত মামলার স্থগিতাদেশ জারি করছে। এরজন্য তাঁর চারটি মামলার সিবিআই অনুসন্ধান নির্দেশের নথী হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছেন তিনি।

তাঁর বক্তব্য, বেআইনি চাকরী দেওয়া নিয়ে কী চলছে সেটা দেশ দেখুক। বিচার করুক। একইসঙ্গে ভার্চুয়াল শুনানির রেকর্ড থেকে এক আইনজীবীর মন্তব্য তুলে ধরেন তিনি। তাঁর দাবী গোটা বিষয়টা বিচার করে দেখা হোক। এমনকি এক আইনজীবী এসে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নাম করে আসলে তিনি শালীনতা বজায় রেখে তাঁকে ফিরিয়ে দেন।


হাত বেঁধে দেওয়া হচ্ছে সিঙ্গেল বেঞ্চের, অভিযোগ হাইকোর্টের বিচারপতির

সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার সম্পত্তির হিসাব চেয়ে পাঠিয়েছিলেন তিনি। সেখানেও হরিশ টন্ডনের বেঞ্চের মন্তব্যতেও তীব্র কটাক্ষ করেন তিনি। সেখানে তিনি বলেন, আমার হাত বারবার বেঁধে দেওয়া হচ্ছে। বিষয়টি দেখার জন্য আমি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানাচ্ছি। চাকরিতে যে দুর্নীতি হয়েছে, এই বিষয়টিও দেখুন।এধরনের নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।







