নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট বড় খবর। বহুদিন ধরেই ডিএ বৃদ্ধির অপেক্ষায় ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। বুধবার তাঁদের জন্য বড় সুখবর নিয়ে এল সরকার।
আরও পড়ুনঃ গ্রেফতার হতে পারেন অনুব্রত! কী বললেন মমতা?


এদিন কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করল সরকার। কেন্দ্র সরকারের তরফে কর্মীদের ৩ শতাংশ হারে ডিএ বাড়ানো হল। এর জেরে এবার থেকে ৩১ থেকে বেড়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হল ৩৪ শতাংশ।

বুথবার দুপুর ১টায় এ নিয়ে বৈঠক ছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওই মন্ত্রিসভার বৈঠকেই এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তে বেতন বাড়বে ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীর। উপকৃত হবেন ৬৫ লক্ষ পেনশন প্রাপকও।


বড় সুখবর! DA বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের
প্রতি বছর জানুয়ারি এবং জুলাইয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ (DA) বাড়ানোর বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এ বছর জানুয়ারিতে ওই বৈঠক না হওয়ায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতার বিষয়টি নিয়ে নিষ্পত্তি হয়নি। অবশেষে মার্চ মাসের শেষ সপ্তাহে এ নিয়ে বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা।







