Covid Vaccine: ভ্যাকসিন নিতে কাউকে জোর করা যাবে না, জানিয়ে দিল শীর্ষ আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভ্যাকসিন নিতে কাউকে জোর নয়। সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। করোনার আবহ এখনও পর্যন্ত রয়েছে এবং আবারও বাড়ছে এই সংক্রমণ। যদিও বিগত দুদিনের তুলনায় সোমবার একটু সংক্রমণের হার। কিন্তু এখনও সংক্রমণের সংখ্যা তিন হাজারের উপরেই রয়েছে।

আরও পড়ুনঃ সরকারী প্রকল্পগুলির কাজ কতদুর? নবান্নে জরুরী বৈঠক

সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশ। দেশের নাগরিকদের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে একটি পিটিশনে জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতে এদিন সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, রাষ্ট্র যেমন কাউকে করোনার টিকা নিতে বাধ্য করতে পারবে না,

ভ্যাকসিন নিতে কাউকে জোর করা যাবে না, জানিয়ে দিল শীর্ষ আদালত

তেমনই এই কাজকে স্বেচ্ছাচার বলা যায় না। এছাড়াও টিকা নিয়ে অসুস্থতার বিষয়েও সোমবার শীর্ষ আদালত মন্তব্য করে। আদালত জানায়, টিকা নিয়ে শারীরিক অসুস্থতা হয়েছে এমন ঘটনা তথ্য সহকারে তালিকাবদ্ধ করতে হবে কেন্দ্রকে। এবং সেই তথ্য জনসাধারণের সামনে আনতে হবে।

ভ্যাকসিন নিতে কাউকে জোর করা যাবে না, জানিয়ে দিল শীর্ষ আদালত

তবে এই তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনওরকম আপোষ যাতে না হয়, সেই বিষয়ে নিশ্চিত করতে হবে।সোমবার সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জানিয়ে দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সরকার প্রয়োজনে এই বিষয়ে পলিসি তৈরি করতে পারে।

ভ্যাকসিন নিতে কাউকে জোর করা যাবে না, জানিয়ে দিল শীর্ষ আদালত

ভ্যাকসিন নিতে কাউকে জোর করা যাবে না, জানিয়ে দিল শীর্ষ আদালত

কিন্তু ভ্যাক্সিনেশনের বিষয়টি কম্পালসারি করা যেতে পারে না। ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কাউকে জোর করা যাবে না এবং কারোর ভ্যাকসিন না নেওয়া থাকলে তাকে কোথাও প্রবেশাধিকার দেওয়া হবে না সেটাও আইনসঙ্গত হতে পারেনা বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত