নুপুর শর্মার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফে জানান হয়েছে, সারা দেশের কাছে নুপুর শর্মাকে ক্ষমা চাইতে হবে। সুপ্রিম কোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দেশজুড়ে যে ঘটনা ঘটেছে তার জন্য একমাত্র নুপুর শর্মা দায়ী।
গতকাল থেকেই মহারাষ্ট্রের রাজনীতিতে ঘটে যাওয়া একাধিক ঘটনাবলী আলাদা মোড় নিতে শুরু করেছে। রাজ্যপালের নির্দেশে আগামীকাল আস্থা ভোটের মুখোমুখি হতে হবে উদ্ধব সকারকে। রাজ্যপালের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা গড়াল সুপ্রিম কোর্টে। তাঁদের বক্তব্য, অনৈতিকভাবে আস্থা ভোট করাতে চান রাজ্যপাল।
মহারাষ্ট্রে দুই শিবিরের লড়াইয়ে আড়াআড়ি ভাবে বিভক্ত শিবসেনা। ১৬ বিধায়কদের সদস্যপদ খারিজের দাবিতে সরব হচ্ছে উদ্ধব ঠাকরে শিবির। অন্যদিকে, বিধায়কদের সদস্য পদ টিকিয়ে রাখ্যতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল একনাথ শিন্ডে শিবির। একইসঙ্গে অজয় চৌধুরীকে পরিষদীয় দলনেতা করার সিদ্ধান্তের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টের মামলা করলেন শিন্ডে। সূত্রের খবর, আর কিছুক্ষণের মধ্যেই সেই মামলার শুনানি।
কেন্দ্রিয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরোধিতায় শনিবার বিহার জুড়ে ২৪ ঘন্টার বন্ধের ডাক দিইয়েছে সমস্ত ছাত্র সংগঠনগুলি। শনিবারেও অগ্নিগর্ভ বিহার। একাধিক ট্রেন বাতিল করেছে পূর্ব রেলওয়ে। ভয়ঙ্কর পরিস্থিতি সারা পাটনা জুড়ে।
তাঁকে নিজাম প্যালেসের ১৫ তলায় দুর্নীতিদমন শাখার দফতরে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয়। এদিন সিবিআইয়ের কাছে আয়কর সংক্রান্ত নথি ও ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেন পার্থ চট্টোপাধ্যায়। দুপুর ২টো পর্যন্ত নিজামেই ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্প ও পরিষদীয় মন্ত্রী। তার মধ্যেই তাঁর পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট।