নজরবন্দি ব্যুরোঃ গতকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। সোমবার মন্ত্রীপদে শপথ গ্রহণ করবেন বাকিরা। তার আগে আইনি জটিলতায় শিন্ডে শিবিরকে বিপদে ফেলতে মরিয়া উদ্ধব। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে আবার ধাক্কা খেল উদ্ধব শিবির। এদিন জরুরী শুনানির জন্য আবেদন জানিয়েছিল শিবসেনা। কিন্তু ১১ তারিখে পরবর্তী শুনানির কথা জানিয়েছে আদালত।
আরও পড়ুনঃ Nupur Sharma: নুপুর শর্মাকে ক্ষমা চাইতে হবে, সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের


এদিন শিবসেনার তরফে মামলা দায়ের করেন সুনীল প্রভু। তাঁর বক্তব্য ছিল ১৬ জন বিধায়কদের সদস্যপদের বিষয়টি অবিলম্বে খারিজ করা হোক। এদিন সুনীল প্রভুর তরফে আইনজীবী কপিল সিবাল বলেন, মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করে সংবিধানের নীতি লঙ্ঘন করেছে শিন্ডে। সেই আবেদনে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জেবি পড়িয়ালার অবকাশকালীন বেঞ্চে এই আর্জির শুনানি হবে আগামী ১১ জুলাই।

গতকাল গোয়া থেকে একা শিন্ডে মুম্বই ফিরলেও উপস্থিত ছিলেন না অন্য কোনও বিক্ষুব্ধ নেতা। দুপুরে ফিরেই সন্ধ্যেবেলায় শপথ গ্রহণ করেন তিনি। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবীশ। রবি ও সোমবার মহারাষ্ট্র বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। শনিবার স্পিকার নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করা হবে। রবিবার হবে স্পিকার নির্বাচন। পাশাপাশি সোমবার মহারাষ্ট্র বিধানসভায় শক্তিপরীক্ষা করতে হবে একনাথ শিন্ডেকে।
শিন্ডে শিবিরকে বিপদে ফেলতে মরিয়া উদ্ধব, সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা

সূত্রের খবর, মন্ত্রীসভার সদস্যদের শপথ গ্রহণ রয়েছে সোমবার। তাই তার আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে শিন্ডে সরকারকে বিপদে ফেলার শেষ চেষ্টা করতে চাইছে উদ্ধব শিবির।









