HomeTagsSupreme Court

Supreme Court

CBI বিজেপির হাতে পরিচালিত! সন্দেশখালিকাণ্ডের ‘সুপ্রিম’ নির্দেশে ক্ষুব্ধ তৃণমূল

গত ৫ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে গিয়ে তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইডি। সেই থেকে শিরোনামে ওঠে সন্দেশখালি। এরপর ধীরে ধীরে সামনে আসে জমি ভেড়ি দখল এবং মহিলা নির্যাতনের মত বিভিন্ন ঘটনা। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান সহ তাঁর অনুগামীরা। এদিকে তৃণমূলের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। যেখানে দেখা গিয়েছে, বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল টাকার বিনিময়ে মহিলা নির্যাতনের মত স্পর্শকাতর বিষয়কে সাজানোর পরিকল্পনা করছেন।

প্রশ্নফাঁসের জেরে বাতিল হবে NEET-UG? বিষ্যুদে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট

আগামী বুধবারের মধ্যে নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (NTA) থেকে তিনটি প্রশ্নের উত্তর চেয়েছে শীর্ষ আদালত। সেদিন বিকেল পাঁচটার মধ্যে হলফনামা দাখিল করে সংস্থাকে যাবতীয় তথ্য জমা দিতে হবে। এরপর আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নিট মামলার পুনরায় শুনানি।

সন্দেশখালিকাণ্ডে CBI তদন্ত বহাল, রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সন্দেশখালির মহিলাদের উপর নির্যাতন এবং জমি-ভেড়ি দখলের মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিল। সঙ্গে সুপ্রিম কোর্ট-এর প্রশ্ন, "কেন এক জনকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে রাজ্য সরকার?"

রাজ্যে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট, নাম চূড়ান্ত করবেন মুখ্যমন্ত্রী

উপাচার্য নিয়োগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিন জনের নাম পাঠাবে এই সার্চ কমিটি। তিন জনের মধ্যে একজনের নাম চূড়ান্ত করে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পাঠাবেন তিনি।

জীবনকৃষ্ণকে জামিন দিল সুপ্রিম কোর্ট, খবর পেয়েই কেঁদে ভাসালেন নিয়োগ মামলায় ধৃত TMC বিধায়ক

নিয়োগ মামলায় ২০২৩ সালের ১৭ এপ্রিল সিবিআইয়ের হাতে গ্রেফতার হন জীবনকৃষ্ণ সাহা। যেদিন তাঁর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি হানা দেয় সেদিন মোবাইল ফোন পাশের পুকুরের জলে ছুঁড়ে ফেলে দেন তিনি। এরপর জামিনের জন্য কলকাতা হাই কোর্টে আবেদনও করেন জীবনকৃষ্ণ। কিন্তু, জামিন মেলে না। এরপর শীর্ষ আদালতে আর্জি জানান তিনি।

সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা জমা দিল SSC, কত জনের নাম রয়েছে?

নিয়োগ দুর্নীতি মামলায় ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের রায় দেয় কলকাতা হাই কোর্ট। এরপরই প্রশ্ন ওঠে যোগ্য-অযোগ্য নিয়ে। সুপ্রিম কোর্ট এই রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়।

নিয়োগ মামলায় আপাতত ‘সুপ্রিম’ স্বস্তি রাজ্যের, কী বললেন মুখ্যমন্ত্রী?

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের রায়ে অন্তবর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, এখনই চাকরি যাচ্ছে না ২৫,৭৫৩ জনের। তবে, সিবিআই তদন্ত জারি...

Trending Now