তৎকালীন পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারীকে প্রায় লক্ষাধিক টাকা দিয়েছিলেন সুদীপ্ত সেন। কিন্তু হঠাত করে সেই ফাইল গায়েব হতেই তৎপর হয়েছে কাঁথি থানার পুলিশ। এদিন সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করতে প্রেসিডেন্সি জেলে উপস্থিত হন পাঁচ জন পুলিশ আধিকারিক। পুলিশের জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, গোটা ঘটনায় শুভেন্দু থেকে শিশির জড়িয়ে সবাই।
সরাসরি অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে৷ গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র দিলীপ চৌহান৷ এর আগে দিলীপ চৌহানের বিরুদ্ধে পথবাতি প্রকল্পের টাকা গায়েব করার অভিযোগ ছিল। এবার সারদার নথি গায়েব করার অভিযোগে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ।
সারদাকাণ্ডে সুদীপ্ত সেনের চিঠিতে হুভেন্দু অধিকারীর নাম থাকলেও কেন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন ঘাসফুল নেতৃত্ব। শুক্রবার এবিষয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সারদা মামলা তদন্তের জন্য দেড় বছর আগেই চিঠি দিয়েছিলাম। দাবি শুভেন্দুর।
একাধিকবার শুভেন্দুর অভিযোগ তোলার পাশাপাশি এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগ তুলেছেন সদ্য তৃণমূলে যোগদানকারী মুকুল রায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার আদালতে প্রবেশের আগে তিনি বলেন, শুধুমাত্র শুভেন্দু নয়, এর আগে অধীর চৌধুরী এবং মুকুল রায়ের নামও উল্লেখ করেছি।
মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করেন ব্রাত্য বসু, কুণাল ঘোষরা। এবার তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। একেবারে কবিয়ালি গানের ছন্দে তোপ দাগলেন রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধেও। কুণাল ঘোষকে শকুনির সঙ্গে তুলনা করলেন তিনি।
নতুন করে বোমা ফাটালেন সুদীপ্ত সেন। জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেকবার টাকা নিয়েছিলেন। এমনকি শুভেন্দু তাঁকে ব্ল্যাকমেল করত বলেও জানিয়েছেন তিনি। এখন শুভেন্দুকে জব্দ করতে তৃণমূলের অস্ত্র সুদীপ্ত সেন এর বয়ান সামনে আনল তৃণমূল।
সারদা এবং রোজ ভ্যালির তদন্তে ইডির মামলায় জামিন মঞ্জুর সুদীপ্ত সেন ও গৌতম কুন্ডুর। বুধবার বিশেষ আদালতে তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে। আদালতের তরফে জানানো হয়েছে, যে সমস্ত ধারায় দুই কর্ণধারের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, তার মেয়াদের সময়সীমা পার হয়ে যাওয়ার কারণেই দুই আলাদা মামলাতেই জামিন পেয়েছেন তাঁরা।