নজরবন্দি ব্যুরোঃ পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে প্রতিহিংসার রাজনীতি করতে বিজেপি। এই কথা বারবার বলতে শোনা গেছে তৃণমূলের নেতাদের। কেন সারদাকাণ্ডে সুদীপ্ত সেনের চিঠিতে শুভেন্দু অধিকারীর নাম থাকলেও কেন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? এই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন ঘাসফুল নেতৃত্ব। শুক্রবার এবিষয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সারদা মামলা তদন্তের জন্য দেড় বছর আগেই চিঠি দিয়েছিলাম। দাবি শুভেন্দুর।
আরও পড়ুনঃ Abhishek Banerjee -এর সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে, জানালেন চাকরি প্রার্থীরা

শুভেন্দু বলেন, এরপর ৯ ডিসেম্বর সিবিআই ডিরেক্টরকে চিঠি দিয়েছিলেন তিনি। যাতে সারদা মামলায় ইডি, সিবিআই ছাড়া অন্য কেউ তদন্তে না নামতে পারে। এই চিঠিতেই তিনি জানিয়েছিলেন জেল আধিকারিক পীযুষ পাণ্ডেকে এই চিঠি লেখানো হয়েছিল। অর্থাৎ এবিষয়ে বিজেপিতে যোগদানের আগেই এই চিঠি শুভেন্দু লিখেছিলেন, তা স্পষ্ট করে দেন তিনি।
সারদা মামলা তদন্তের জন্য দেড় বছর আগেই চিঠি দিয়েছিলাম, তৃণমূলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু

সুরাসরি তৃণমূল নেতাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, তাঁর প্যান কার্ড নম্বর এবং আয়করের হিসেব জনসমক্ষে রয়েছে। জীবনযাত্রার মানে গড়মিল থাকে যদি তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।



