নজরবন্দি ব্যুরোঃ ৫০২ দিন ধরে ধর্মতলায় গান্ধী মুর্তির পাদদেশে আন্দোলন করে চলেছেন স্কুল সার্ভিস কমিশনের বঞ্চিত চাকরি প্রার্থীরা। দীর্ঘ সময় পর জটিলতা কাটাতে ময়দানে নামলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আলোচনায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। Abhishek Banerjee -এর সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে। জানালেন চাকরিপ্রার্থী সৈদুল্লাহ।
আরও পড়ুনঃ Partha-Arpita: কথা শুনছিলেন না, ইডির ডাকে অর্পিতা এসে বকা দিলেন পার্থকে, এক ধমকেই কাজ!
তিনি বলেন, আমাদের আলোচনা হয়েছে শিক্ষামন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই আলোচনা সম্পূর্ণ রূপে ইতিবাচক। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন নবম থেকে দ্বাদশ, মেধা তালিকা ভুক্ত প্রত্যেক চাকরিপ্রার্থীর নিয়োগ সুনিশ্চিতকরণের জন্য উনি চেষ্টা করবেন। আইনি ও প্রশাসনিক যে সমস্ত জটিলতা রয়েছে, সেগুলি কাটিয়ে নিয়োগের জন্য ব্যবস্থা করবেন। এবিষয়ে আশ্বস্ত করেছেন তিনি।

তিনি আরও বলেন, চাকরী প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষা মন্ত্রী এবং পর্ষদের চেয়ারম্যান। এই বৈঠক হবে শিক্ষা দফতরে। আগামী অগাস্টের ৮ তারিখ এই বৈঠক হবে। নিয়োগ নিয়ে আশ্বস্ত করা হলেও ধর্না মঞ্চ নিয়ে কোনও কথা হয়নি বলে জানিয়েছেন সৈদুল্লাহ। কত দিনের মধ্যে নিয়োগ হবে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। তা আগামী বৈঠকে স্থির করা হবে।এমনটাও ইঙ্গিত মিলেছে।
সৈদুল্লাহের কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবিক হয়েই এই পদক্ষেপ নিয়েছেন। ২০১৬ সালে যারা বঞ্চিত হয়েছিল সকলকে নিয়োগ করা হবে। এবিষয়ে আশ্বস্ত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আন্দোলন তুলে নেওয়ার বিষয়ে কোনো কথা হয়নি।
Abhishek Banerjee -এর সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে, জানালেন চাকরিপ্রার্থীরা

পার্থ চট্টোপাধায়কে নিয়ে দলীয় সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে সৈদুল্লাহের সঙ্গে ফোনে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা ছিল এদিন ক্যামাক স্ট্রিটে চাকরীপ্রার্থীদের সঙ্গে কথা বলবেন তিনি। দ্রুত নিয়োগের ব্যাপারে দলের তরফে সরকারকে কী পদক্ষেপ বা আবেদন করা যায়, সেই ব্যাপারে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।



